AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক চামচ চিনিতেই ঝকঝকে ত্বক! রূপচর্চার এই কায়দা জানতেন?

শুষ্ক ত্বককে সতেজ রাখতে এবং বলিরেখা দূর করতে চিনির থেকে ভালো আর কিছুই হয় না। তবে রোজকার রূপচর্চায় চিনি ব্যবহারের কিছু নিয়মও রয়েছে।

এক চামচ চিনিতেই ঝকঝকে ত্বক! রূপচর্চার এই কায়দা জানতেন?
Image Credit: Social Media
| Edited By: | Updated on: Feb 11, 2025 | 5:17 PM
Share

রূপ বিশেষজ্ঞদের কথায়, চিনি ত্বককে ঝটপট ঝকঝকে করে তোলে। খুব সহজেই ফেসপ্য়াকে চিনি মেশালে, মরাকোষ দূর করে। শুধু তাই নয়, শুষ্ক ত্বককে সতেজ রাখতে এবং বলিরেখা দূর করতে চিনির থেকে ভালো আর কিছুই হয় না। তবে রোজকার রূপচর্চায় চিনি ব্যবহারের কিছু নিয়মও রয়েছে।

১) কফি পাউডারের সঙ্গে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নিন। তার মধ্যে অল্প মধু ঢেলে ভাল করে মিশিয়ে নিয়ে মুখে কিছু মাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে এই ফেসপ্যাক খুব ভালো কাজ করে।

২) ব্রনর সমস্যায় ভুগছেন? গ্রিন টি পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এর মধ্যে কিছুটা অলিভ ওয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত তিনদিন এটি করলে ব্রনর সমস্যার দূর হবে।

৩) এক টেবিল চামচ হলুদ গুঁড়োতে এক চা চামচ চিনি যোগ করুন। এতে এক চা চামচ মধু দিয়ে ভালভাবে মেশান। এবার এটি পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে এই ফেসপ্যাক।

৪) একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন। এবার এটা দিয়ে ধীরে ধীরে পুরো মুখে ঘষতে থাকুন। কিছুক্ষণ স্ক্রাব করার পর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে মুখে ময়েশ্চারাইজার লাগান।

৫) এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি যোগ করুন। ভাল করে মিশিয়ে পুরো মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে শুকিয়ে নিন এবং তারপর জল দিয়ে ভালভাবে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।

Follow Us
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি