AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোদে রোজ মুখ পুড়ছে? সানস্ক্রিন বা ছাতাই সমাধান নয়, ত্বক বাঁচান ঘরোয়া টোটকায়

রোদের তেজ ইতিমধ্যেই বেড়েছে। রাস্তায় বেরলেই পুড়ছে ত্বক। হাজার সানস্ক্রিন মেখে, ছাতা ব্যবহার করেও কাজ দিচ্ছে না। ত্বকে কালচে ভাব। ফেসিয়াল করছেন, পার্লারে ছুটছে। কিন্তু হাতে কাঁচকলা। কী উপায়?

রোদে রোজ মুখ পুড়ছে? সানস্ক্রিন বা ছাতাই সমাধান নয়, ত্বক বাঁচান ঘরোয়া টোটকায়
| Updated on: Feb 17, 2025 | 9:17 PM
Share

রোদের তেজ ইতিমধ্যেই বেড়েছে। রাস্তায় বেরলেই পুড়ছে ত্বক। হাজার সানস্ক্রিন মেখে, ছাতা ব্যবহার করেও কাজ দিচ্ছে না। ত্বকে কালচে ভাব। ফেসিয়াল করছেন, পার্লারে ছুটছে। কিন্তু হাতে কাঁচকলা। কী উপায়? ঘরোয়া উপায়েই দূর হবে সমস্যা। ঝটপট পড়ে ফেলুন।

১) দু’চামচ হলুদ গুঁড়ো এক পাত্রে নিয়ে ভাল করে পুড়িয়ে নিন। তারপর একটি পাত্রে দুধের সঙ্গে গুলে নিয়ে এক চামচ মধু মিশিয়ে দিন। এ বার ঘন মিশ্রণটি একটি ব্রাশ দিয়ে সারা মুখে মেখে নিন। কিছুক্ষণ রাখুন। প্রয়োজনে হাত-পায়েও লাগাতে পারেন। মিনিট পাঁচেক পর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিন মুখ। দেখবেন একবার ব্যবহারেই ফল পাবেন।

২) পেঁপে ত্বকের পোড়া ভাব তোলার জন্য খুবই উপকারী। অন্য দিকে মধু ত্বককে কোমল ও মসৃণ করতে সাহায্য করে। আধ কাপ পাকা পেঁপে চটকে নিয়ে এক টেবিল চামচ মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই মিশ্রণ গলায় লাগাতে ভুলবেন না। প্রয়োজনে হাতে, পায়েও ব্যবহার করতে পারেন।

৩) শসা ও লেবু দুটিই ত্বক ব্লিচ করার জন্য ভাল। ভিটামিন সি ত্বক উজ্জ্বল করে। এক টেবিল চামচ শসার রস, এক টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি তুলো দিয়ে সারা মুখে লাগান। ১০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। যখনই রোদে বেরোবেন বাড়ি ফিরে এই প্যাকটি মাখতে পারেন।

৪) কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। সেই খোসাটা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি