AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pandaveswar Coal News: রাতভর অভিযান, ১২ ঘণ্টা পর উদ্ধার পাণ্ডবেশ্বরের খনিতে আটকে পড়া ১২ শ্রমিক

Pandaveswar Kumardihi Incident: জানা গিয়েছে, সোমবার বিকেলে পাণ্ডবেশ্বরের কুমোরডিহি কোলিয়াড়িতে ডুলিতে আটকে পড়েন ১২ জন শ্রমিক। ডুলি দিয়ে সাধারণত শ্রমিকদের নামানো ও ওঠানো হয়। সেটাই রোলারে আটকে গিয়ে বিপত্তি তৈরি হয় বলে সূত্রের খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে খনি কর্তৃপক্ষ।

Pandaveswar Coal News: রাতভর অভিযান, ১২ ঘণ্টা পর উদ্ধার পাণ্ডবেশ্বরের খনিতে আটকে পড়া ১২ শ্রমিক
উদ্ধারের পর শ্রমিকরাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Oct 27, 2026 | 7:34 AM
Share

পাণ্ডবেশ্বর: রাতভর উদ্বেগের পর ভোরে স্বস্তি। পাণ্ডবেশ্বরের খনিতে আটকে পড়া ১২ শ্রমিককে উদ্ধার করল ইসিএল। গতকাল বিকেলে কুমোরডিহি কোলিয়াড়িতে আটকে পড়েছিলেন শ্রমিকরা। রাতভর অভিযানের চেষ্টায় প্রায় ১২ ঘণ্টা পর আজ ভোরে তাঁদের উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, চিকিৎসার জন্য় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের শারীরিক ও মানসিক পরিস্থিতি পরীক্ষা করে দেখা হচ্ছে বলে খবর। তবে জানা গিয়েছে, আপাতত প্রত্যেকেই সুস্থ রয়েছেন।

ঠিক কী ঘটেছিল?

জানা গিয়েছে, সোমবার বিকেলে পাণ্ডবেশ্বরের কুমোরডিহি কোলিয়াড়িতে ডুলিতে আটকে পড়েন ১২ জন শ্রমিক। ডুলি দিয়ে সাধারণত শ্রমিকদের নামানো ও ওঠানো হয়। সেটাই রোলারে আটকে গিয়ে বিপত্তি তৈরি হয় বলে সূত্রের খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে খনি কর্তৃপক্ষ। ঘটনাস্থলে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও। তিনি জানান, নীচে যাঁরা আটকে পড়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করার সম্ভব হয়েছে। তাঁদের দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে। অন্যদিকে ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের প্রাথমিকভাবে বলা হয়েছে, লিফটের টেকনিক্যাল ফলট। ওঁদের সঙ্গে কমিউনিকেশন, ভেন্টিলেশন ঠিকঠাক আছে। ফল্ট সাড়ানো হচ্ছে। আমি প্রার্থনা করি, তাঁরা যেন দ্রুত সুস্থভাবে ফিরে আসেন।”

খনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন?

এদিকে এই ঘটনায়, খনির নিরাপত্তা ব্যবস্থা ও যান্ত্রিক রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায়ই কোলিয়াড়িতে ডুলি নিয়ে সমস্যা হয় বলে দাবি করেছেন শ্রমিকরা। ডুলি আটকে পড়ে বা ছিঁড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই বিষয়ে সোমবার রাতে জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, “কার জন্য দুর্ঘটনা, ভাল বা খারাপ, তার বিচার পরে হবে। আগে কাজ হল, যে লোকগুলি আটকে রয়েছেন, তাঁরা সুস্থভাবে উপরে চলে আসুক। তাঁদের কাছে খাবার পৌঁছে গিয়েছে। আপাতত তাঁদের সুস্থভাবে উপরে নিয়ে আসাই প্রাথমিক কাজ। এরপর যাঁরা যাঁরা ইউনিয়ন করেন, সেফটি কমিটিতে রয়েছেন যাঁরা, তাঁদের এগুলো দেখা উচিত যে কোথায় গাফিলতি আছে। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?