AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই কায়দা জানলেই আমের মোরব্বা তৈরি হবে ৫ মিনিটে

অনেকেই মনে করেন মোরব্বা তৈরি করা নাকি বেশ কঠিন কাজ। কিন্তু মা-ঠাকুমারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতেন মোরব্বা। বিশেষ করে আমের সিজনে আমের মোরব্বা কিন্তু বেশ ভাল লাগে খেতে।

এই কায়দা জানলেই আমের মোরব্বা তৈরি হবে ৫ মিনিটে
| Updated on: Apr 25, 2025 | 5:08 PM
Share

অনেকেই মনে করেন মোরব্বা তৈরি করা নাকি বেশ কঠিন কাজ। কিন্তু মা-ঠাকুমারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতেন মোরব্বা। বিশেষ করে আমের সিজনে আমের মোরব্বা কিন্তু বেশ ভাল লাগে খেতে। মা-ঠাকুমাদের কায়দাতেই বানিয়ে ফেলুন সুস্বাদু মোরব্বা। রইল সহজ রেসিপি।

যা যা লাগবে—

মোরব্বা করার মতো কাঁচা বড়ো আম (আঁটি অল্প শক্ত, যা মাঝখান থেকে চেরা যাবে) ৬টি, চিনি ১ কেজি, ফিটকিরি ২ চা চামচ, গোলানো চুন ২ চা চামচ, লেবুর রস ২ টেবিল চামচ।

এভাবে তৈরি করুন—

আমের খোসা পুরু করে ছাড়িয়ে মাঝখান থেকে ২ টুকরো করে চিরে নিন। ভিতরের আঁটি ফেলে আম জলে ভিজিয়ে রাখুন। আমের গায়ের ও বোঁটার দিকের কালো দাগ ছুরি দিয়ে তুলে দিন। ফিটকিরি ও চুন একটা পাত্রে জলে গুলে রাখুন। আম কাঁটা-চামচ দিয়ে ছেঁচিয়ে প্রায় স্পঞ্জি ভাব হয়ে গেলে পরিষ্কার জলে অল্প কিছুক্ষণ রেখে পরে জল থেকে তুলে ফিটকিরি ও চুন মেশানো পাত্রে ভিজিয়ে রাখুন। মোরব্বার জন্য সব আম এইভাবেই করুন। ফিটকিরির জলে রাখার পর এবার প্রত্যেকটা আম পরিষ্কার করে ধুয়ে নিন। জল নিংড়ে ফুটোনো জলে সব আম ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে তুলে নিন। প্রত্যেকটা টুকরো নিংড়ে নিয়ে বাতাসে শুকিয়ে নিন। ৪ কাপ জলে চিনির সিরা করে লেবুর রস দিয়ে সিরার ময়লা ঝাঁটিয়ে সিরায় আম দিয়ে হালকা আঁচে ৪০ থেকে ৪৫ মিনিট জ্বাল দিয়ে সিরা ঘন হয়ে এলে নামিয়ে নিন। ঠান্ডা হলে গেলে কাচের বয়ামে ভরে রাখুন।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা