AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতেই বানিয়ে ফেলুন সিঙারা, রেসিপিটা দারুণ সহজ

বিকেলে চায়ের সঙ্গে যদি সিঙারা হয়ে যায়, তাহলে তো কথাই নেই। আর সেই সিঙারা যদি হয় বাড়িতে বানানো তাহলে সোনায় সোহাগা। ভাবছেন, সিঙারা তৈরি খুব কঠিন? একেবারেই নয়, বরং সহজ রেসিপি দিয়েই বাজিমাত করে নিন। 

বাড়িতেই বানিয়ে ফেলুন সিঙারা, রেসিপিটা দারুণ সহজ
| Updated on: Sep 09, 2025 | 8:21 PM
Share

বিকেলে চায়ের সঙ্গে যদি সিঙারা হয়ে যায়, তাহলে তো কথাই নেই। আর সেই সিঙারা যদি হয় বাড়িতে বানানো তাহলে সোনায় সোহাগা। ভাবছেন, সিঙারা তৈরি খুব কঠিন? একেবারেই নয়, বরং সহজ রেসিপি দিয়েই বাজিমাত করে নিন।

যা যা লাগবে- আলু ১ কেজি, তেজপাতা ১টি, রসুনবাটা চা চামচ, পাঁচফোড়ন গুঁড়ো ১ চা চামচ, কাঁচালঙ্কা ১০-১২টি, নুন পরিমাণমতো, গরমমশলার গুঁড়ো চা চামচ, ময়দা ২ কাপ, আদাবাটা ১ চা চামচ, হলুদগুঁড়ো ১ চা চামচ, ময়ানের জন্য তেল ৪ টেবিল চামচ, লঙ্কাগুঁড়ো চা চামচ, পেঁয়াজকুচি ২ কাপ, জিরেবাটা তেল (ভাজার জন্য) পরিমাণমতো। ২চা চামচ,

এভাবে তৈরি করুন: ময়দা ১ চা চামচ, নুন, ৪ টেবিল চামচ তেল দিয়ে কিছুক্ষণ ময়ান দিয়ে মাখুন। জল যেন বেশি না পড়ে, খামির যেন শক্ত হয়। ঢাকনা দিয়ে কিছক্ষণ ঢেকে রাখুন। আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিন। কড়াইয়ে ১ টেবিল চামচ তেল, ১ টেবিল চামচ পেঁয়াজ, আদাবাটা, রসুনবাটা, জিরেবাটা, হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, তেজপাতা, নুন, আলু দিয়ে সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আঁচে বসান। মাঝে মাঝে নেড়েচেড়ে দিন এবং আলু আধসেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে নামিয়ে নিন। কড়াইয়ে ৩ টেবিল চামচ তেল গরম করে পাঁচফোড়নের ফোড়ন দিয়ে আলু দিন। বাকি পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা কুচি, গরমমশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিন।

এরপর ময়দার খামির কিছুক্ষণ রেখে ২০ ভাগ বা ইচ্ছামতো ভাগ করে নিয়ে এক ভাগ ময়দা দিয়ে একটু লম্বা সেপের রুটি বেলে ছুরি দিয়ে দু-ভাগ করে এক ভাগ ময়দা হাতে নিয়ে তিনকোনা করে মুড়ে তার ভিতরে ঠেসে আলুর পুর ভরে খোলা দিক ও পাশের দিক জল লাগিয়ে মুড়ে চেপে দিন। এভাবে সব শিঙাড়া গড়ে নিন। কড়াইয়ে তিন কাপ তেল গরম করে বেশি শিঙাড়া একবারে তেলে ছেড়ে মৃদু আঁচে ১৫-২০ মিনিট ভেজে হালকা বাদামি রং হলে নামিয়ে নিন। তেঁতুলের চাটনি বা টম্যাটো সস দিয়ে পরিবেশন করুন।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত