AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তেল জমে কিচেন চিমনির হাল খারাপ? এই উপায়ে মাত্র ১০ মিনিটে হবে সমাধান

চিমনি নিজে হাতে পরিষ্কার করবেন কীভাবে, সেই চিন্তাতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তাই তো? তবে এত চিন্তা করবেন না। কারণ, সামান্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেই মাত্র কুড়ি মিনিটে আবারও নতুন হয়ে উঠতে পারে আপনার রান্নাঘরের চিমনি। আপনার জন্যই রইল টিপস।

Image Credit: Social Media
| Updated on: Mar 05, 2025 | 9:00 PM
Share

চিমনি নিজে হাতে পরিষ্কার করবেন কীভাবে, সেই চিন্তাতেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে তাই তো? তবে এত চিন্তা করবেন না। কারণ, সামান্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেই মাত্র কুড়ি মিনিটে আবারও নতুন হয়ে উঠতে পারে আপনার রান্নাঘরের চিমনি। আপনার জন্যই রইল টিপস।

প্রথমেই চিমনিতে থাকা নেট খুলে ফেলুন। ব্রাশ দিয়ে তা ভাল করে ঝেড়ে ফেলুন। তাতেই দেখবেন নেটের উপর লেগে থাকা আলগা ময়লা ঝড়ে পড়ে যাবে। বাকি থাকবে শুধুমাত্র চিটচিটে তৈলাক্ত ময়লা।

এবার একটি বড় স্টিলের বড় পাত্র নিন। তার মধ্যে গরম জল ঢালুন। ওই জলের ১/৪ অংশ বেকিং সোডা দিন। এবার তার মধ্যে চিমনির ওই নেটটি কিছুক্ষণ ডুবিয়ে রাখুন।

এবার গরম জলে ডোবানো নেটের পাত্রটি গ্যাসের উপর বসান। তা ভাল করে ফোটাতে থাকুন। খানিকক্ষণ পর নামিয়ে নিন। ভাল করে ব্রাশ দিয়ে ঘষে নিন। তাতেই দেখবেন আবারও নতুন রূপ ফিরে পেয়েছে আপনার চিমনির নেটটি।

তাই কীভাবে চিমনি পরিষ্কার করবেন, তা নিয়ে আকাশ-পাতাল চিন্তাভাবনা ছাড়ুন। বরং চারটি সহজ নিয়ম মেনে পরিষ্কার করে ফেলুন চিমনি। তাতেই দেখবেন মাত্র কুড়ি মিনিটের মধ্যেই আপনার রান্নাঘর আবারও ফিরে পাবে নতুন চেহারা।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে

'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার

হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?

ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...

নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া

হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক

এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩

তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল

দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন