AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elaichi: প্রতিদিন রাতে একটা এলাচ চিবোলেই কেল্লাফতে! কী কী উপকার হয় জানলে চমকে যাবেন

Cardamom: এলাচ একটি বহুল ব্যবহৃত রান্নার মশলা। তবে রাতে একটি এলাচ খেতেই পারেন, যদি না এতে আপনার কোনও অস্বস্তি না হয়। ঘুমোনোর আগে দাঁত ব্রাশ করা জরুরি। এলাচ খেয়ে দাঁত না মেজে ঘুমোবেন না। তবে এলাচ খেলে কোনও রকমের অস্বস্তি হলে তা খাওয়া বন্ধ করুন।

Elaichi: প্রতিদিন রাতে একটা এলাচ চিবোলেই কেল্লাফতে! কী কী উপকার হয় জানলে চমকে যাবেন
এলাচImage Credit: Unsplash
| Updated on: Oct 16, 2026 | 5:24 PM
Share

কলকাতা: রান্নার মশলা হিসেবে বহুদিন ধরেই ব্যবহার হচ্ছে এলাচ। কিন্তু জানেন কি, ঘুমোতে যাওয়ার আগে একটি এলাচ চিবিয়ে খাওয়ার অভ্যাস কিছু ক্ষেত্রে আপনার উপকার করতে পারে। ভারতীয় আয়ুর্বেদে অনেকদিন ধরে এলাচের ব্যবহার করা হয়। এর সুগন্ধ, স্বাদ ও কিছু প্রাকৃতিক উপাদানের জন্য এটি বিশেষভাবে পরিচিত। হজমের অসুবিধে হোক বা মুখের দুর্গন্ধ কমানো – বিভিন্ন ক্ষেত্রে এলাচের সম্ভাব্য উপকারিতা নিয়ে আলোচনা করা হয়। তবে রাতে এলাচ খেলেই যে ঘুম ভাল হবে বা সব ধরণের পেটের সমস্যা দূর হবে, এমন কোথাও প্রমাণিত নয়।

কী কী উপকার হয়?

১) অনেকেরই খাবার পর পেট ভার হয়ে থাকা, গ্যাস বা পেট ফাঁপার মতো সমস্যা হয়। এলাচের সুগন্ধি প্রাকৃতিক তেল ও অন্যান্য উপাদান হজমের সঙ্গে সম্পর্কিত প্রভাব ফেলতে পারে। খাবার পর এলাচ চিবোলে মুখে সতেজ অনুভূতি হতে পারে। এর সুগন্ধ কিছু কিছু মানুষের বমি বমি ভাব বা অস্বস্তি কমাতে সহায়ক মনে হতে পারে, যদিও এই বিষয়ে বিশেষ প্রমাণ নেই।

২) মুখের দুর্গন্ধ দূর করতে এলাচ চিবোনোর প্রচলন বহুদিনের। এর তীব্র ও মনোরম সুগন্ধ মুখে সাময়িক সতেজতা আনতে পারে। এলাচের কিছু উপাদানের অণুজীব বিরোধী বৈশিষ্ট্যও পর্যবেক্ষণ করা হয়েছে। এলাচ চিবোলে লালা নিঃসরণ বাড়তে পারে। লালা মুখের শুষ্কতা কমাতে ও মুখের ভিতরে পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, এলাচ কিন্তু দাঁত মাজার বিকল্প নয়।

৩) এলাচ একটি বহুল ব্যবহৃত রান্নার মশলা। তবে রাতে একটি এলাচ খেতেই পারেন, যদি না এতে আপনার কোনও অস্বস্তি না হয়। তবে, এলাচ কিন্তু বুক জ্বালা সারায় না। অনিদ্রা বা উদ্বেগের চিকিৎসার বিকল্প হিসেবে এলাচ ব্যবহার করা উচিত নয়। ঘুমোনোর আগে দাঁত ব্রাশ করা জরুরি। এলাচ খেয়ে দাঁত না মেজে ঘুমোবেন না। তবে এলাচ খেলে কোনও রকমের অস্বস্তি হলে তা খাওয়া বন্ধ করুন।

রাতে একটি এলাচ চিবিয়ে খাওয়া একটি অভ্যাসের মতো, যা মুখের অভ্যন্তর অঞ্চল সতেজ করে ও কারও কাছে এটি আরামদায়কও হতে পারে। তবে হজমের উন্নতি, মানসিক চাপ কমানো বা গভীর ঘুম ঘুমোতে কিন্তু এলাচ খাওয়া উচিৎ নয়।

Follow Us