Wi-Fi router: ইন্টারনেট চলবে রকেটের গতিতে! এখানে রাউটার রাখুন

Boost Wi-Fi speed: ওয়াই-ফাই (Wi-Fi) স্পিড কম হওয়ার পেছনে অনেক সময়েই দায়ী থাকে রাউটার রাখার ভুল জায়গা। জেনে নিন ঘরের ঠিক কোথায় রাউটার রাখলে ইন্টারনেট চলবে ঝড়ের গতিতে। জেনে নিন সঠিকটা ঠিক কোথায় রাখবেন রাউটার? জেনে নিন সঠিকটা।

Nov 19, 2026 | 1:08 PM

1 / 8
ওয়াই-ফাই স্লো হলেই অনেকে ইন্টারনেট কোম্পানিকে দোষ দেন, কিন্তু আসল সমস্যা লুকিয়ে থাকে রাউটার রাখার জায়গায়। ঘরের কোণে বা আলমারির ভেতর রাউটার রাখলে সিগন্যালের অর্ধেকটাই বাড়ির বাইরে নষ্ট হয়ে যায়। Picture courtesy: AI Tool

ওয়াই-ফাই স্লো হলেই অনেকে ইন্টারনেট কোম্পানিকে দোষ দেন, কিন্তু আসল সমস্যা লুকিয়ে থাকে রাউটার রাখার জায়গায়। ঘরের কোণে বা আলমারির ভেতর রাউটার রাখলে সিগন্যালের অর্ধেকটাই বাড়ির বাইরে নষ্ট হয়ে যায়। Picture courtesy: AI Tool

2 / 8

ভালো নেটওয়ার্ক পেতে রাউটার সব সময় বাড়ির একদম মাঝখানের কোনও খোলা জায়গায় রাখুন। মেঝেতে না রেখে একটু উঁচু টেবিল, ডেস্ক বা শেলফের ওপর রাখলে সিগন্যাল চারদিকে সমানভাবে ছড়ায়। Picture courtesy: AI Tool

3 / 8

আপনার বাড়ি যদি দোতলা হয়, তবে রাউটার একতলায় থাকলে সেটা সিলিংয়ের কাছাকাছি বসানো উচিত। আর রাউটার দোতলায় থাকলে মেঝের কাছাকাছি রাখুন, এতে দুই তলাতেই দারুণ স্পিড মিলবে। Picture courtesy: AI Tool

4 / 8

রাউটারের অ্যান্টেনা কোন দিকে থাকছে, তাও স্পিডের ওপর বড় প্রভাব ফেলে। একতলা বাড়ির জন্য অ্যান্টেনা সোজা রাখুন, আর বহুতল বাড়ি হলে অন্তত একটা অ্যান্টেনা ৩০ ডিগ্রি কোণে বাঁকিয়ে দিন। Picture courtesy: AI Tool

5 / 8

ধাতব জিনিসপত্র, মোটা কংক্রিটের দেওয়াল, ব্লুটুথ ডিভাইস আর মাইক্রোওয়েভ হল ওয়াই-ফাই সিগন্যালের চরম শত্রু। বিশেষ করে ২.৪ গিগাহার্জ ব্যান্ডের সিগন্যাল এরা নষ্ট করে দেয়, তাই রাউটারকে এসবের থেকে দূরে রাখুন। Picture courtesy: AI Tool

6 / 8

রাউটারের পাকা জায়গা ঠিক করার আগে ও পরে মোবাইলে ইন্টারনেট স্পিড টেস্ট করে নিন। এতে আপনি নিজেই বুঝতে পারবেন ঘরের ঠিক কোন জায়গায় রাখলে সবচেয়ে ভালো স্পিড পাওয়া যাচ্ছে। Picture courtesy: AI Tool

7 / 8

দূরের ডিভাইসগুলোর জন্য ২.৪ গিগাহার্জ ব্যান্ড ব্যবহার করুন, কারণ এর রেঞ্জ অনেক বেশি। আর কম্পিউটার বা গেমিং কনসোলের মতো হাই-স্পিড ডিভাইসগুলোকে ৫ গিগাহার্জ ব্যান্ডের সঙ্গে কানেক্ট করুন। Picture courtesy: AI Tool

8 / 8

বাড়ি খুব বড় হলে ওয়াই-ফাই এক্সটেন্ডার লাগাতে পারেন, তবে এতে ইন্টারনেটের স্পিড প্রায় অর্ধেক কমে যায়। এর চেয়ে ট্রাই-ব্যান্ড মেশ সিস্টেম অনেক ভালো, যা দামি হলেও গোটা বাড়িতে সমান স্পিড দেয়। Picture courtesy: AI Tool

Loading...
Unable to load recommendations.
Follow Us