
বুধবার শ্রীরামপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বলেছিলেন, বিজেপি বাংলায় এলে মাছ-মাংস খেতে দেবে না।

আজ থলে হাতে বাজারে গিয়ে মাছ কিনে তার জবাব দিলেন বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য।

শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি পার্থী ভাস্কর ভট্টাচার্য। শ্রীরামপুর টিন বাজারে গিয়ে মাছ কেনেন। বৃষ্টিতে রাস্তায় জমা জলে মাছও ছাড়েন।

বিজেপি প্রার্থীর দাবি মাছ-মাংস নিয়ে মিথ্যা প্রচার করেছেন মাননীয়া,বিজেপি ক্ষমতায় এলে আরও ভালভাবে মাছ মাংস খেতে পারবে বাংলার মানুষ।

মুখ্যমন্ত্রীর আর কিছু বলার নেই তাই মানুষকে বিভ্রান্ত করতে এসব বলছেন।

অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে যায় শ্রীরামপুরে। সেই জলে মাছ ছেড়ে প্রতিবাদ জানান ভাস্কর ভট্টাচার্য।

আজ সকালে মাছের বাজারে ঢোকেন তিনি। তারপর ঘুরে বেড়ান পুরো বাজারে

এরপর থেকে মাছ কেনেন। সেই মাছ জমা জলে ছেড়ে প্রতিবাদ করেন।