West Bengal Cyclone Update: আচমকা দিক পরিবর্তন আকভানের, এবার বাংলার দিকে নজর?

West bengal weather: সকাল থেকে মেঘলা আকাশ। বাংলাতে প্রভাব পড়তে শুরু করল আকভানের। শুক্রবার দুপুরে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, অর্ণব-মুরাসুর মতোই অন্ধ্রের নারসাপুর ও ওড়িশার সীমান্ত এলাকায় ল্যান্ডফল হতে পারে।তবে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, ওড়িশাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আকভান। কাল দুপুরে পুরীর দক্ষিণে, গোপালপুরে ল্যান্ডফল ঘূর্ণিঝড়ের।

Nov 19, 2026 | 10:15 AM

1 / 8
সকাল থেকে মেঘলা আকাশ। বাংলাতে প্রভাব পড়তে শুরু করল আকভানের। শুক্রবার দুপুরে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, অর্ণব-মুরাসুর মতোই অন্ধ্রের নারসাপুর ও ওড়িশার সীমান্ত এলাকায় ল্যান্ডফল হতে পারে।

সকাল থেকে মেঘলা আকাশ। বাংলাতে প্রভাব পড়তে শুরু করল আকভানের। শুক্রবার দুপুরে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, অর্ণব-মুরাসুর মতোই অন্ধ্রের নারসাপুর ও ওড়িশার সীমান্ত এলাকায় ল্যান্ডফল হতে পারে।

2 / 8

তবে নতুন আপডেট অনুযায়ী জানা যাচ্ছে, ওড়িশাতেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় আকভান। কাল দুপুরে পুরীর দক্ষিণে, গোপালপুরে ল্যান্ডফল ঘূর্ণিঝড়ের।

3 / 8

ওড়িশা উপকূলে ঘণ্টায় ১১০ কিমি বেগে ঝড়ের আশঙ্কাআজ পুরী, গোপালপুরে লাল সতর্কতা জারি হয়েছে। যেহেতু, বাংলার পাশেই ল্যান্ডফল তাই এর প্রভাব পড়বে।

4 / 8

ওড়িশার সমুদ্রে নামা ইতিমধ্যেই নিষেধ করে দেওয়া হয়েছে,উপকূলের জেলায় বন্ধ স্কুল। বন্ধ রয়েছে পুরীর মন্দির। ঘূর্ণিঝড়ের জেরে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ রেলের।

5 / 8

ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে ভিজছে অঘ্রাণের বাংলা। উত্তরমুখী ঘূর্ণিঝড়ে দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে

6 / 8

আজ ৫ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামেও।

7 / 8

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতা,হুগলিতে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে বিঘ্ন ঘটার জোর আশঙ্কা।

8 / 8

দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাত। রাত থেকে জেলার বিভিন্ন প্রান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আকাশ ঢেকেছে কালো মেঘে।

Loading...
Unable to load recommendations.
Follow Us