AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Picture: ইউটিউবে জোড়া গানে ২৭০০ মিলিয়ন ভিউ! চুপিচুপি বাগদান সারলেন এই গায়িকা, ভাইরাল ছবি

দিব্যানি ভানুশালীর (Dhvani Bhanushali) জীবনে এবার নতুন মোড়! ইউটিউবে যাঁর গানে বিলিয়ন ভিউ, সেই গায়িকাই চুপিচুপি আংটি বদল সেরে ফেললেন। হবু স্বামীর সঙ্গে ছবি দিয়ে নিজেই শোনালেন সেই সুখবর। দেখুন ছবি।

| Updated on: Nov 15, 2026 | 12:18 PM
Share
ইউটিউবে গানে বিলিয়ন ভিউ আর সোশাল মিডিয়ায় তাবড় তারকাদের টেক্কা দেওয়া ফ্যান ফলোয়িং। 'ওয়াস্তে' খ্যাত সেই জনপ্রিয় গায়িকা দিব্যানি ভানুশালীর (Dibyani Bhanushali) জীবনে নতুন মোড়, চুপিচুপি বাগদান সেরেই ফেললেন গায়িকা।

1 / 6
সোশাল মিডিয়ায় হবু স্বামীর সঙ্গে সোজা আংটি বদলের মিষ্টি ছবি পোস্ট করে নেটিজেনদের রীতিমতো চমকে দিয়েছেন গায়িকা। লাভবার্ডসের নতুন জীবনের সেই দারুণ মুহূর্তের ছবি এখন ইন্টারনেটে তুমুল ভাইরাল।

2 / 6
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে দুজনের রসায়ন জাস্ট ফাটাফাটি। একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তাঁরা, যা দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনুরাগীরা।

3 / 6
ছবির ক্যাপশনটাও বেশ মজার, দিব্যানি লিখেছেন, "সারা জীবনের মতো আমার কাপকেকটাকে খুঁজে পেয়েছি, আর হ্যাঁ-ও বলে দিয়েছি।" এই কয়েকটা লাইনই বুঝিয়ে দিচ্ছে নতুন জীবন নিয়ে তিনি কতটা খুশি।

4 / 6
খবরটা প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা বয়ে গেলেও বেশ কিছু ফ্যানের মন রীতিমতো ভেঙেছে। কেউ কমেন্ট করেছেন 'টেলর সুইফট মোমেন্ট', তো কেউ আক্ষেপ করে লিখেছেন 'ছোটবেলার ক্রাশটারও বাগদান হয়ে গেল!'

5 / 6
দেশের একমাত্র গায়িকা হিসেবে তাঁর গাওয়া 'ওয়াস্তে' ও 'ইশারে তেরে' গান দুটি ১০০ কোটির (১ বিলিয়ন) বেশি ভিউয়ের মাইলস্টোন পেরিয়েছে। কেরিয়ারের এমন তাক লাগানো সাফল্যের পর নতুন জীবনেও দিব্যানি এভাবেই হাসিখুশি থাকুন, এমনটাই চাইছেন ভক্তরা।

6 / 6
Follow Us