
আসছে বিয়ের মরসুম। তবে বিগত কয়েক দিন ধরেই কখনও দাম বাড়ছে, কখনও দাম কমছে - এমন দোলাচলের মধ্যে রয়েছে সোনার বাজারদর। বিয়ের মরসুমের প্রস্তুতি হোক বা ভবিষ্যতের জন্য সোনা কেনা - সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হলুদ ধাতুর দাম। (Credit - Getty Images)
কলকাতার বাজারে আজ, ১৭ নভেম্বর ১৮ ক্যারেট সোনার দাম ৫৭ টাকা কমেছে। ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১০,২০৩ টাকা। ১০ গ্রামের দাম ১,০২,০৩০ টাকা। গতকালের থেকে দাম কমেছে প্রায় ৫৭০ টাকা। একই ভাবে ১০০ গ্রামের দাম ১০,২০,৩০০ টাকা। দাম কমেছে ৫,৭০০ টাকা। (Credit - Getty Images)
২২ ক্যারেট সোনার দামও আজ নিম্নমুখী। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ১২,৪৭০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ১,২৪,৭০০ টাকা। ১০০ গ্রামের দাম ১২,৪৭,০০০ টাকা। গতকালের থেকে দাম কমেছে প্রায় ৭০০০ টাকা। (Credit - Getty Images)
২৪ ক্যারেট সোনার দামও আজ কমেছে। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ১৩,৬০৪ টাকা। ১০ গ্রাম খাঁটি সোনার দাম ১,৩৬,০৪০ টাকা। কমেছে ৭৬০ টাকা দাম। একই ভাবে ১০০ গ্রামের দাম ১৩,৬০,৪০০ টাকা। গতকালের থেকে দাম কমেছে ৭,৬০০ টাকা। (Credit - Getty Images)
সোনার দাম কমলেও রুপোর দামে কোনও পরিবর্তন হয়নি। ১ গ্রাম রুপোর দাম ১৯৫ টাকা ও ১ কেজির দাম ১ লক্ষ ৯০ হাজার টাকা। আশা করা হচ্ছে, বিবাহের মরসুমে সোনা ও রুপোর দাম ওঠানামা করতে পারে। (Credit - Getty Images)
সোনা কেনার আগে ক্যারেট সম্পর্কে জানা জরুরি। ২৪ ক্যারেটের সোনায় ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। এই সোনা দিয়ে গহনা বানানো যায় না। সাধারণত কয়েন ও বার তৈরি হয় ২৪ ক্যারেটের সোনা দিয়ে। বিশুদ্ধতার দিক থেকে এটিই সবচেয়ে বেশি পরিচিত। (Credit - Getty Images)
২২ ক্যারেটের সোনায় ৯১.৬ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। গয়না তৈরির ক্ষেত্রে এই দুই ধরণের সোনা ব্যবহার করা হয়। তাই সোনা কেনার আগে ক্যারেট ও বিশুদ্ধতার বিষয়টি ভালভাবে জেনে নেওয়া প্রয়োজন। (Credit - Getty Images)
তবে সোনা কেনার আগে সব সময় বিস্ হলমার্ক ও HUID নম্বর পরীক্ষা করে নেবেন। এই দাম কিন্তু শুধুমাত্র বেস প্রাইস। গয়নার নকশা, দোকানের ব্যক্তিগত নীতির সঙ্গে যোগ হবে মেকিং চার্জ ও জিএসটিও। তাই মূল দামের সঙ্গে এগুলি যোগ হলে মোট খরচ কিন্তু আরও বাড়বে। (Credit - Getty Images)