
হু হু করে পতন হচ্ছে সোনার দামে। লাগাতার কমছে হলুদ ধাতুর দর। আজও বিরাট পতন হল সোনার দামে। Pic Courtesy: Getty Images
সামনেই বিয়ের মরশুম। নভেম্বরে প্রচুর বিয়েবাড়ি। উপহার হোক বা নিজেকে সাজানোর জন্য, সোনা কেনার এর থেকে সুবর্ণ সুযোগ আর হবে না। Pic Courtesy: Getty Images
রেকর্ড সস্তা হয়ে গিয়েছে সোনা। বিশ্ববাজারে সোনার চাহিদা কিছুটা কমতেই এই রেকর্ড পতন। আজ ১২ হাজার টাকার নীচে নেমে এসেছে ২২ ক্যারেট সোনার দাম। Pic Courtesy: Getty Images
আজ, ২০ নভেম্বর কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ১৩ হাজার ৬৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ৩০ হাজার ৬৮০ টাকা। তবে ২৪ ক্যারেট সোনা দিয়ে গহনা তৈরি হয় না, ২৪ ক্যারেটের মূলত কয়েন ও বার হয়। Pic Courtesy: Getty Images
২২ ক্যারেটের সোনাও বিশাল সস্তা হয়ে গিয়েছে। ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ১১ হাজার ৯৭৯ টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ ১৯ হাজার ৭৯০ টাকা। ২২ ক্যারেটের সোনা দিয়েই মূলত গহনা তৈরি হয়। Pic Courtesy: Getty Images
১৮ ক্যারেটের সোনা ১০ হাজারের নীচে নেমে এসেছে। ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৯ হাজার ৮০১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৯৮ হাজার ১০ টাকা দাম রয়েছে। Pic Courtesy: Getty Images
রুপোর দামেও বিরাট পতন হয়েছে। প্রায় ৬ শতাংশ পতন হয়েছে রুপোর দামেও। বর্তমানে রুপোর দাম রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৪২৪ টাকা। Pic Courtesy: Getty Images