Yoga for Mental Health: মানসিক চাপ, হতাশায় দিন কাটছে? সকাল শুরু করুন যোগব্যায়াম করে

International Yoga Day 2024: দৈনন্দিন জীবনে এমন কোনও কাজ করেন না, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু মনের খেয়াল রাখেন কি? মানসিক চাপ বাড়তে থাকে কোনওভাবেই সুস্থ জীবনযাপন করা সম্ভব নয়। মানসিক চাপ, হতাশা, অবসাদ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল যোগাসন।

|

Jun 21, 2024 | 1:50 PM

1 / 8
দৈনন্দিন জীবনে এমন কোনও কাজ করেন না, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু মনের খেয়াল রাখেন কি? মানসিক চাপ বাড়তে থাকে কোনওভাবেই সুস্থ জীবনযাপন করা সম্ভব নয়।

দৈনন্দিন জীবনে এমন কোনও কাজ করেন না, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু মনের খেয়াল রাখেন কি? মানসিক চাপ বাড়তে থাকে কোনওভাবেই সুস্থ জীবনযাপন করা সম্ভব নয়।

2 / 8

মানসিক চাপ, হতাশা, অবসাদ থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল যোগাসন। রোজের জীবনের মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে নিয়ম করে যোগব্যায়াম করুন। 

3 / 8

যোগাসন শুধু যে রোগের ঝুঁকি কমায় কিংবা ওজনকে নিয়ন্ত্রণে রাখে, তা নয়। এটি মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেয়। রোজ যোগব্যায়াম প্র্যাক্টিস করলে শরীর ও মন দুটোকেই ভাল রাখা যায়।

4 / 8

মানসিক চাপের কারণে মেজাজ খিটখিটে থাকে এবং অফিসে বা গুরুতর কাজের ক্ষেত্রেও ধৈর্য্য হারিয়ে ফেলেন। গান শোনা, ছবি আঁকার পাশাপাশি যোগা, প্রাণায়ামও মন শান্ত করতে ও মানসিক চাপ নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। আর মানসিক চাপ নিয়ন্ত্রণে থাকলেই ধৈর্য্য বাড়ে

5 / 8

শারীরিক ক্লান্তি কমাতে সহায়ক যোগব্যায়াম। অ্যানজাইটি ও ডিপ্রেশনের মতো মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন যোগব্যায়ামের মাধ্যমে।

6 / 8

ভবিষ্যৎ এবং অতীত নিয়ে বেশি চিন্তা না করে বর্তমানের দিকে মনোনিবেশ করুন। অযথা চিন্তা করবেন না। তাহলে মন শান্ত থাকবে, কাজে মনোযোগ বাড়বে এবং ধৈর্য্যশক্তিও বাড়ানো সম্ভব হবে

7 / 8

যখন হঠাৎ প্যানিক অ্যাটাক শুরু হবে, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন। এতে রক্তচাপ স্বাভাবিক হয়। উত্তেজনা ও দুশ্চিন্তা কমে যায়। মানসিক চাপ কমাতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামও রোজ করতে পারেন।

8 / 8

নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে সাহায্য করে যোগাসন। যোগব্যায়াম করলে স্নায়ুতন্ত্রের উপর চাপ কমে। পাশাপাশি জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিশক্তি তৈরি হয়।

Loading...
Unable to load recommendations.
Follow Us