Sundarbans tiger sighting: সুন্দরবনে ফের রয়্যাল দর্শন, পীরখালির জঙ্গলে ছানা নিয়ে হাজির দক্ষিণ রায়, দেখুন ছবি

Pirkhali forest tiger spotted: ফের দক্ষিণ রায়ের দেখা মিলল সুন্দরবনে। এবার আর একা নয়, সপরিবারে ধরা দিল সুন্দরবনের রাজা। রবিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ পীরখালির জঙ্গলে এক বাঘিনী ও তার ছানাকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন পর্যটকরা।

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 05, 2026 | 11:31 PM

1 / 8
সুন্দরবন বললেই চলে আসে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। পর্যটকরাও সুন্দরবন ভ্রমণে গিয়ে জঙ্গলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যদি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলে। তবে সবসময় সেই সৌভাগ্য হয় না।

সুন্দরবন বললেই চলে আসে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। পর্যটকরাও সুন্দরবন ভ্রমণে গিয়ে জঙ্গলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকেন। যদি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলে। তবে সবসময় সেই সৌভাগ্য হয় না।

2 / 8

রবিবার একদল পর্যটকের সেই 'সৌভাগ্য' হল। দেখতে পেলেন দক্ষিণ রায়কে।

3 / 8

এবার আর একা নয়, সপরিবারে ধরা দিল সুন্দরবনের রাজা।

4 / 8

রবিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ পীরখালির জঙ্গলে এক বাঘিনী ও তার ছানাকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন পর্যটকরা।

5 / 8

জানা গিয়েছে, ‘পিতামাতার আশীর্বাদ’ নামক একটি পর্যটক বোঝাই বোট থেকে এই বিরল দৃশ্যটি দেখা যায়।

6 / 8

বোটের চালক শ্রীদাম গায়েন এবং ফরেস্ট গাইড চিন্ময় চুয়ানের তৎপরতায় পর্যটকরা বেশ কিছুক্ষণ ধরে এই রাজকীয় দৃশ্য উপভোগ করার সুযোগ পান।

7 / 8

গাইড চিন্ময় চুয়ান জানান, "ঠিক দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ পীরখালির জঙ্গলের খাঁড়ির ধারে হঠাৎই বাঘিনী ও তার ছানার দেখা মেলে। পর্যটকরা যখন নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছিলেন, তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে তারা।"

8 / 8

মা ও ছানাকে একসঙ্গে নদীর পাড়ে ঘুরে বেড়াতে দেখে পর্যটকদের মধ্যে ছিল রীতিমতো রোমাঞ্চ। অনেকেই এই দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us