
সবচেয়ে বেশি বয়সে ওডিআই সেঞ্চুরির নিরিখে অষ্টম স্থানে রয়েছেন বারমুডার ক্রিকেটার ডেভিড হেম্পের। ২০০৯ সালে কেনিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। ৩৮ বছর ১৪৯ দিন বয়সে খেলেছিলেন অপরাজিত ১০২ রানের ইনিংস।

তালিকায় সপ্তম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। কেরিয়ারের শেষ ওডিআই সেঞ্চুরি করেছিলেন ২০১২ সালে। বাংলাদেশের বিরুদ্ধে ৩৮ বছর ৩২৭ দিন বয়সে এই সেঞ্চুরি করেছিলেন সচিন।

ষষ্ঠ স্থানে আফগানিস্তানের মহম্মদ নবি। এই তারকা ক্রিকেটার ৩৯ বছর ৩৯ দিন বয়সে ২০২৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৩৬ রানের ইনিংস খেলেন মহম্মদ নবি।

তালিকায় পাঁচে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার জিওফ্রে বয়কট। ১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বয়কট। সে সময় তাঁর বয়স ৩৯ বছর ৫১ দিন।

চারে রয়েছেন ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের হয়ে খেলা এড জয়েস। ২০১৮ সালে আয়ারল্যান্ড জার্সিতে আরব আমিরশাহির বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন এড। সে সময় তাঁর বয় ৩৯ বছর ১১১ দিন।

তৃতীয় স্থানে ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। সে সময় গেইলের বয়স ৩৯ বছর ১৫৯ দিন।

দুইয়ে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান কোচ সনৎ জয়সূর্য। ২০০৯ সালে ভারতের বিরুদ্ধে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। ৩৯ বছর ২১২ দিন বয়সে এই সেঞ্চুরি।

সকলের শীর্ষে রয়েছেন আরব আমির শাহির প্রাক্তন ক্রিকেটার খুররম খান। ২০১৪ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৪৩ বছর ১৬২ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন খুররম। সব ছবি: ICC