যজ্ঞে বসতে গিয়ে অবাক তৃণমূল প্রার্থী, দেখুন টাকিতে ঠিক কী হল

West Bengal Election: তৃণমূল প্রার্থী গিয়ে দেখেন তাঁর জায়গা দখল করে বসে আছেন বিজেপি প্রার্থী। তখন তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী পাশাপাশি মহাযজ্ঞে বসে পড়েন ও পুজোয় সামিল হন। যা দেখতে দুই দলের কর্মী সমর্থকদের ভিড় জমে যায় মন্দির প্রাঙ্গনে।

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 20, 2026 | 6:41 PM

1 / 7
ভোট আবহে এক অন্য ছবি ধরা পড়ল বসিরহাট দক্ষিণ বিধানসভায়। তৃণমূল প্রার্থীর নামে যজ্ঞ অনুষ্ঠানে আগেই এসে হাজির হয়ে বসে পড়লেন বিজেপি প্রার্থী।

2 / 7
তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী পাশাপাশি বসে যজ্ঞে সামিল হয়েছেন। বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র ও বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি বসে থাকতে দেখা গেল এদিন।

3 / 7
টাকির শতাব্দী প্রাচীন মধুসূদন মন্দিরে একটি পুজো এবং মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় সোমবার। তৃণমূল প্রার্থী যখন মন্দির ছিলেন, হঠাৎ সেই মহাযজ্ঞ অনুষ্ঠানে হাজির হলেন বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্য়ায়।

4 / 7
তৃণমূল প্রার্থী গিয়ে দেখেন তাঁর জায়গা দখল করে বসে আছেন বিজেপি প্রার্থী। তখন  তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী পাশাপাশি মহাযজ্ঞে বসে পড়েন ও পুজোয় সামিল হন।  যা দেখতে দুই দলের কর্মী সমর্থকদের ভিড় জমে যায় মন্দির প্রাঙ্গনে।

5 / 7
তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বলেন, ধর্ম কারও ব্যক্তিগত বিষয় হয় না। ওখানে যে যজ্ঞ চলছিল, সেটা আমার নামেই হচ্ছিল। সেখানে হঠাৎ বিজেপির প্রার্থী আলেন। 'যজ্ঞের অনুষ্ঠানে যখন আহুতি দিতে চাইছেন, তখন দিতেই পারেন। এটা নিয়ে গসিপ করার কিছু নেই, বলার কিছু নেই।'

6 / 7
 বিজেপি প্রার্থী শৌর্য্য বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রচারে বেরিয়ে যক্ষ চলছে দেখে বসে পড়ি। তখনই দেখলাম তৃণমূল প্রার্থী হাজির হয়েছেন। তিনিও পাশে বসলেন।" পুরো বিষয়টাকেই সৌজন্য হিসেবে দেখছে বিজেপি। প্রার্থী বলেন, "রাজনীতি তো রাজনীতির জায়গায়। তবে রাজনীতিতে সৌজন্য সবার রাখা উচিৎ।"

7 / 7
 মন্দির কমিটির উদ্যোক্তা তথা টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজী বলেন, "টাকিতে আমরা বিজেপি-সিপিএম-তৃণমূল সবসময় একসঙ্গে থাকি। ভোটবাক্সে এর কোনও প্রভাব পড়বে না।"

Follow Us