AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lucky Plant For Mahashivratri: ভাগ্য হবে সোনায় সোহাগা! মহাশিবরাত্রির দিন বাগানে লাগান এই ৩ লাকি গাছ

Vastu Tips for Home: সনাতন হিন্দু ধর্মমতে, মহাশিবরাত্রির দিন যদি বাড়িতে ভোলেনাথের প্রিয় তিনটি গাছ আনা যায় তাহলে জীবনে কখনও দুঃখ-কষ্ট থাকে না। ভাগ্য হয় সূর্যের মতো উজ্জ্বল। আগামী ৮ মার্চ  পালিত হবে মহাশিবরাত্রি। আর সেই উত্‍সব উপলক্ষ্যে এখন থেকেই দেশের প্রতিটি শিবমন্দিরগুলিতে সাজ সাজ রব। এদিন মন্দিরে মন্দিরে শিবের মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করার রীতি পালন করেন শিবভক্তরা।

Lucky Plant For Mahashivratri: ভাগ্য হবে সোনায় সোহাগা! মহাশিবরাত্রির দিন বাগানে লাগান এই ৩ লাকি গাছ
| Edited By: | Updated on: Mar 06, 2024 | 2:25 PM
Share

বিশেষ দিনে বি্শেষ কিছু পাওয়ার আশা সকলেরই থাকে। কিন্তু বিশেষ দিনের জন্য কিছু কেনা হলে তা কখনও সারাজীবনের জন্য থাকে না। তবে এটাও সম্ভব হবে এবার। কারণ সনাতন হিন্দু ধর্মমতে, মহাশিবরাত্রির দিন যদি বাড়িতে ভোলেনাথের প্রিয় তিনটি গাছ আনা যায় তাহলে জীবনে কখনও দুঃখ-কষ্ট থাকে না। ভাগ্য হয় সূর্যের মতো উজ্জ্বল। আগামী ৮ মার্চ  পালিত হবে মহাশিবরাত্রি। আর সেই উত্‍সব উপলক্ষ্যে এখন থেকেই দেশের প্রতিটি শিবমন্দিরগুলিতে সাজ সাজ রব। এদিন মন্দিরে মন্দিরে শিবের মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করার রীতি পালন করেন শিবভক্তরা। এছাড়া কথিত আছে, মহাদেব ও পার্বতী, উভয়েরই পুজো করা হয় এই বিশেষ দিনে।জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে খুশি করার জন্য বেশ কিছু কাজ করা উচিত। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে মহাশিবরাত্রির দিন কিছু গাছ লাগালে তা মঙ্গল হয়। চওড়া হয় ভাগ্যরেখার উজ্জ্বলতা। মহাশিবরাত্রির দিনে কোন কোন গাছ লাগালে ভালো হয়?

বেল গাছ 

ভগবান শিব বেলপাতা অত্যন্ত পছন্দ করেন। বেলপাতা ছাড়া শিবপুজো অসম্পূর্ণ থাকে। শিবের মাথায় জল ঢালার পাশাপাশি বেলপাতাও অর্পণ করলে প্রসন্ন হন মহাদেব। মহাশিবরাত্রির দিন বাড়িতে একটি বেল পত্রের গাছ লাগাতে পারেন। তাতে শিব পরিবারের আশীর্বাদ পাওয়া যায় ও ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়।

ধুতুরা গাছ

ভগবান ভোলেনাথকে নিবেদন করা জিনিসগুলির মধ্যে একটি হল ধুতুরা ফুল। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন বাড়িতে ধুতুরা গাছ লাগানো খুবই শুভ। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয়, তবে ধতুরা হল এমন একমাত্র গাছ যা ঘরে লাগালে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায়।

জুঁই ফুলের গাছ

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, মহাশিবরাত্রির দিন বাড়িতে জুঁই ফুলের গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। জুঁই ফুল শুধু মহাদেবের পছন্দ তা নয়, পার্বতীরও প্রিয় ফুল। বাড়িতে জুঁই গাছ লাগালে  পার্বতী সহ ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় ও বিবাহিত জীবন সুখের হয়।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী