বিপদে কারও ধার ধারেন না! একাই একশো এই ৫ রাশির জাতকেরা
Self-reliant zodiac signs astrology: সমাজে চলতে গেলে একে অপরের সাহায্য প্রয়োজন হয় ঠিকই। কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এমন ৫টি রাশি রয়েছে, যারা কারও মুখাপেক্ষী না থেকে নিজের জোরেই বাজিমাত করতে পারেন।

মানুষ সামাজিক জীব, একে অপরের সঙ্গে মিলেই চলতে হয় সকলকে—এই কথাটা ছোটবেলা থেকেই কম বেশি সকলেই শুনে আসছেন। কিন্তু বাস্তবে এমন অনেক মানুষ আছেন, যারা বিপদে পড়লে সবার আগে অন্যকে খোঁজার বদলে একাই সমস্যার মুখোমুখি হতে বেশি পছন্দ করেন। এরা কারও কাছে হাত পাততে বা সাহায্য চাইতে ঘোরতর নারাজ। জ্যোতিষশাস্ত্র (Astrology) বলছে, এই অসীম আত্মবিশ্বাসের নেপথ্যে রয়েছে জন্মছক ও গ্রহ-নক্ষত্রের অবস্থান। রাশির গুণেই কিছু মানুষ হয়ে ওঠেন চূড়ান্ত স্বনির্ভর। কারও সাহায্য ছাড়াই এরা কঠিন পরিস্থিতিকে সহজে নিজেদের অনুকূলে আনতে পারেন। এক নজরে দেখে নেওয়া যাক, সেই আত্মবিশ্বাসী ৫টি রাশি (Zodiac Signs) কারা।
মেষ (Aries) এই রাশির জাতকদের অভিধানে ‘ভয়’ শব্দটার কোনও অস্তিত্ব নেই। এরা চরম ঝুঁকিপূর্ণ কাজ করতেও কখনও পিছপা হন না। শত বিপদে পড়লেও এরা অন্যের সাহায্য চাইবেন না। নিজের কাজ নিজের হাতে করার মধ্যেই এরা মানসিক তৃপ্তি খুঁজে পান। এদের সবচেয়ে বড় গুণ হল স্পষ্টবাদিতা। পিছনে নিন্দা করা এদের ধাতে নেই, কারও সম্পর্কে কোনও কথা থাকলে তা সোজাসুজি মুখের উপর বলে দিতেই এরা বেশি স্বচ্ছন্দ বোধ করেন।
সিংহ (Leo) নামের মতোই এঁদের রাজকীয় স্বভাব! আত্মবিশ্বাসে টগবগ করে ফুটতে থাকেন এরা। সিংহ রাশির জাতকেরা যে কোনও বিষয়ে নিজেদের অত্যন্ত পারদর্শী বলে মনে করেন। আর সেই কারণেই অন্যের কাছে সাহায্য চাওয়াটা এদের কাছে বেশ অস্বস্তিকর। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, বুক চিতিয়ে সাহসের সঙ্গে লড়াই করেন এরা। এদের আত্মমর্যাদাই এদের আসল অলঙ্কার। নিজেরা যেমন স্বনির্ভর হন, তেমনই অন্যকেও এঁরা দারুণভাবে অনুপ্রাণিত করতে পারেন।
তুলা (Libra) ভারসাম্য বজায় রাখাতে এদের জুড়ি মেলা ভার। তুলা রাশির জাতকদের মধ্যে আত্মবিশ্বাসের কোনও অভাব চোখে পড়ে না। সবচেয়ে বড় কথা, পরিস্থিতি যতই ঘোরালো হোক না কেন, এরা মাথা ঠান্ডা রেখে ঠিক রাস্তা বের করে নেন। নিজের সমস্যার বোঝা অন্যের ঘাড়ে চাপাতে এরা একেবারেই পছন্দ করেন না। জটিল মুহূর্তকে কী ভাবে ঠান্ডা মাথায় একাই সামলাতে হয়, সেই কায়দা এদের খুব ভাল করেই জানা রয়েছে।
বৃশ্চিক (Scorpio) যে কোনও বিষয় নিয়ে গভীরে গিয়ে বিশ্লেষণ করা এদের স্বভাব। এরা অযথা বকবক করতে মোটেও পছন্দ করেন না। যেটুকু কথা বলেন, তার আড়ালেই লুকিয়ে থাকে এদের প্রবল সাহস ও আত্মবিশ্বাস। যে কোনও কাজে হাত দেওয়ার আগে নিখুঁত পরিকল্পনা করে নেওয়া বৃশ্চিক রাশির জাতকদের মজ্জাগত। একার জোরে নিঃশব্দে বাজিমাত করায় এরা সিদ্ধহস্ত।
মকর (Capricorn) নিয়মানুবর্তিতা কাকে বলে, তা মকর রাশির জাতকদের দেখলে বেশ বোঝা যায়। এরা নিজেদের এমনভাবে গড়ে তোলেন যে, জীবনে যতই ঝড়-ঝাপটা আসুক না কেন, এদের খুব একটা কষ্ট হয় না। মকর রাশির ব্যক্তিরা মনেপ্রাণে বিশ্বাস করেন নিজের উপর নির্ভর করাটাই সেরা সিদ্ধান্ত। পরনির্ভরশীলতা এদের কাছে একেবারেই না-পসন্দ, তাই নিজের ক্ষমতায় ভর করেই এরা সাফল্যের শিখরে পৌঁছতে পারেন।
