Howrah: নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল, তার আগেই ঝলসে গেল স্বপ্ন! কালো হয়ে যাওয়া শরীর অনামিকা-নীলেশের
Lucknow Coaching Centre Fire: উত্তর পূর্ব লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলেই দোতলায় ছিল কোচিং সেন্টারে। সেই সময়ে ওই কোচিংয়ে বহু পড়ুয়া ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুন লাগার মুহূর্তে পড়ুয়ারা দোতলা থেকে লাফ নিয়ে অনেকেই বাঁচার চেষ্টা করেন।

হাওড়া: সকালেই মায়ের সঙ্গে কথা, কিন্তু কয়েক ঘণ্টাতেই সব শেষ। লখনউয়ের বহুতলে অগ্নিকাণ্ড কেড়ে নিল অনামিকার প্রাণ। নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল। একই সংস্থায় কাজ করতেন হবু বর নীলেশও। নীলেশ লখনউয়েরই বাসিন্দা। অনামিকা পেশায় গ্রাফিক্স ডিজাইনার। মঙ্গলবার লখনউয়ের ওই অভিশপ্ত কোচিং সেন্টারে ছিলেন অনামিকা ও নীলেশও। সূত্রের খবর, সেখানে তাঁরা ক্লাস নিতেন। আগুন লাগার পর হুড়োহুড়ির মাঝে বহুতলের ওই কোচিং সেন্টার থেকে আর বেরোতে পারেননি তাঁরা। একসঙ্গে ঝলসে মৃত্যু হয় দুজনেরই। অনামিকা হাওড়ার জগৎবল্লভপুরের মেয়ে। বুধবার সকালে তাঁর দেহ গ্রামের বাড়িয়ে নিয়ে আসা হয়।
উত্তর পূর্ব লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলেই দোতলায় ছিল কোচিং সেন্টারে। সেই সময়ে ওই কোচিংয়ে বহু পড়ুয়া ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আগুন লাগার মুহূর্তে পড়ুয়ারা দোতলা থেকে লাফ নিয়ে অনেকেই বাঁচার চেষ্টা করেন।
এই অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও অনেকে। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা সঙ্কটজনক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। কী ভাবে ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
