AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: মমতাকে হেলিকপ্টার পাঠাবেন শুভেন্দু, কেন একথা বললেন স্টিল ফ্যাক্টরিতে দাঁড়িয়ে?

Suvendu Adhikari attacks Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়কে মেজিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, "আপনার হাতে অনেক সময় আছে। প্ল্যান্টের ভিতর এসে দেখে যাবেন। এতদিন কথায় কথায় বিশেষ করে মাড়োয়াড়ি, গুজরাতিদের বহিরাগত বলতেন। বলতেন উত্তর প্রদেশ করতে দেব না।"

Suvendu Adhikari: মমতাকে হেলিকপ্টার পাঠাবেন শুভেন্দু, কেন একথা বললেন স্টিল ফ্যাক্টরিতে দাঁড়িয়ে?
শুভেন্দু ও মমতাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 17, 2026 | 5:23 PM
Share

বাঁকুড়া: ‘আপনার হাতে অনেক সময়। একবার প্ল্যান্টে এসে দেখে যান।’ শ্যাম স্টিল কারখানার শিলান্যাসে গিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। আজ বাঁকুড়ার মেজিয়ায় ইস্পাত কারখানার সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। স্ট্যাম স্টিলের হাত ধরে ১৫ হাজার কোটির বিনিয়োগ হচ্ছে বাংলায়। ২০ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। বাংলায় বিনিয়োগের জন্য স্টিল কোম্পানিকে ধন্যবাদ জানান শুভেন্দু (Suvendu Attacks Mamata)। সেখান থেকেই শিল্পায়ন নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতেও ছাড়লেন না বর্তমান মুখ্যমন্ত্রী।

মমতাকে খোঁচা শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায়কে মেজিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “আপনার হাতে অনেক সময় আছে। প্ল্যান্টের ভিতর এসে দেখে যাবেন। এতদিন কথায় কথায় বিশেষ করে মাড়োয়াড়ি, গুজরাতিদের বহিরাগত বলতেন। বলতেন উত্তর প্রদেশ করতে দেব না। আমি অভিভূত, প্ল্যান্টে মন্দির তো আছেই, নন্দী মহারাজ তো আছেই, গো শালা তো আছেই, সঙ্গে নেতাজি, রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে। আপনি এসে দেখে যাবেন। সরকারি হেলিকপ্টার পাঠিয়ে দেব।”

শুভেন্দুর আরও দাবি, বিজেপি সরকার এসেছে বলেই বিমুখ শিল্পপতিরা বাংলায় ফিরছেন। মুখ্যমন্ত্রী বলেন, “এবার বিজেপি সরকার না এলে শ্যাম স্টিল ওড়িশায় চলে যেত। বাংলার মানুষ বেঁচে গিয়েছে। তৃণমূল গিয়েছে বাংলা-বাঙালি বেঁচে গিয়েছে। বাংলায় বন্ধ হয়েছে গুন্ডা ট্যাক্স। বাংলায় ফিরছেন বিমুখ শিল্পপতিরা।”

আগামী দিনে কী কী শিল্প আসছে বাংলায়?

আগামী দিনে কী কী শিল্প আসছে বাংলায়, সেই তালিকাও তুলে ধরেছেন। শুভেন্দু জানান, দিন কয়েক আগে লাক্স কোজিতে বিনিয়োগ হয়েছে। আজ আরও বড় বিনিয়োগ হল। পরশু হাওড়ার ধূলাগড়ে ৭০০ কোটির আমূল প্ল্যান্ট উদ্বোধন করবেন অমিত শাহ। শুভেন্দু বলেন, ” ৬০০ কোটি টাকার বিনিয়োগ এসেছিল। এবার এল ১৫ হাজার কোটি টাকা। ধুলাগড়ে আমুল কারখানায় ৭০০ কোটির বিনিয়োগ হবে। দুর্গাপুরে একটি ৪ হাজার কোটি বিনিয়োগের সম্ভাবনা আছে। আরো অনেক বড় বড় শিল্পের সঙ্গে কথাবার্তা চলছে। তাজপুরে সি পোর্ট হবে না। সেখানে সরকারি জমি নেই।” তিনি আরও জানান, দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর তৈরি করতে আগ্রহী আদানি গ্রুপ। নিউটাউনে আদানি গ্রুপ ২ হাজার বেডের হাসপাতাল তৈরি করবে বলেছে। গোয়েঙ্কারা ব্যাটারি প্রকল্পে বিনিয়োগ করতে চান।

কারাখানা বন্ধ করলেই কড়া পদক্ষেপ

কারখানায় তালা বন্ধ করলেই হাজতবাস। কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী বলেন, “আইন শৃঙ্খলা ঠিক করতে হবে। এজন্য গুন্ডা দমন আইন আনা হয়েছে। কারখানার গেটে তালা লাগালে গ্রেফতার হবে। কারখানা ভেঙে দিলে তিনগুণ আদায় করব। কারখানায় ভাঙচুর করলেই অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করব।”

শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, “৩৪ বছর বামেদের আমলে গুলি করে জমি নিয়েছে। তৃণমূল গত ১৫ বছরে বলেছে আমরা জমি দিতে পারব না, শিল্পপতিরা নিজেরা জমি কিনে নিক। আমরা জমি কিনে শিল্পপতিদের দেব। রাজ্য সরকারের একটা দায়িত্ব আছে। পঞ্চায়েত পুরসভায় অনুমতি নিতে হলে আগে শুনতে হত আমাদের একটু দেখুন। ১০০ কোটির বেশি বিনিয়োগ করলে কোনও পঞ্চায়েত, পুরসভায় আপনাদের যেতে হবে না। এবং প্রথম ২ বছর জল, বিদ্যুৎ সব দেব। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে না পারলে কেউ আসবে না। সরকার আপনাদের সঙ্গে আছে। এই সরকার পরিকাঠামোর জন্য এয়ারপোর্ট, রেল, সি-পোর্ট সব করে দেবে।”

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!