AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Barun Biswas Case: ১৪ বছর পর অবশেষে…. মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরই বরুণ বিশ্বাস হত্যামামলায় বড় মোড়

গৃহীত করা হল ৩৭ নাম্বার সাক্ষীর সাক্ষ্য। পরবর্তী শুনানিতে বাবার সাক্ষ্য গ্রহণ করা হবে। ২০১২ সালের ৫ জুলাই খুন হয়েছিলেন গাইঘাটার সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে বিচার প্রক্রিয়া নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়েছিল।

Barun Biswas Case: ১৪ বছর পর অবশেষে.... মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরই বরুণ বিশ্বাস হত্যামামলায় বড় মোড়
বরুণ বিশ্বাস হত্যা মামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 17, 2026 | 5:05 PM
Share

উত্তর ২৪ পরগনা:  মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই বরুণ খুনের মামলায় সরকারি আইনজীবীকে সরিয়ে নিয়োগ করা হল বিশেষ সরকারি আইনজীবী। গৃহীত করা হল ৩৭ নাম্বার সাক্ষীর সাক্ষ্য। পরবর্তী শুনানিতে বাবার সাক্ষ্য গ্রহণ করা হবে। ২০১২ সালের ৫ জুলাই খুন হয়েছিলেন গাইঘাটার সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস। বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে বিচার প্রক্রিয়া নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়েছিল।

রাজ্য সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর কাছে বরুণ খুনের মামলার পুনঃতদন্তের দাবি জানিয়েছিলেন । তারপরে দেখা গেল শুক্রবার বরুণ খুনের মামলার ৩৭ নম্বর সাক্ষ্য গ্রহণ করা হল। সঙ্গে পরিবর্তন করা হয়েছে সরকার পক্ষের আইনজীবীকে। দেওয়া হয়েছে বিশেষ সরকার আইনজীবীকে। এদিন সাক্ষ্য গ্রহণ পরের নতুন বিশেষ সরকারি আইনজীবী জানান, আজ ৩৭ নাম্বার সাক্ষ্য গ্রহণ করা হল। পরবর্তী তারিখ দেওয়া দেওয়াছে আগামী ৩১ অগষ্ট। ওই দিন বরুণ বিশ্বাসের বাবার সাক্ষ্য গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, “এই মামলা দীর্ঘদিন ধরে চলছে। আমরা আশাবাদী দ্রুত মামলার নিষ্পত্তি হবে।”

বরুণ বিশ্বাসের মামলায় বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ প্রসঙ্গে বরুণ বিশ্বাসের দিদি প্রমিলা রায় বিশ্বাস বলেন, “আগের আইনজীবী আমাদের কোনওভাবে সহযোগিতা করেননি বরং বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর শেখানো কথা আমাদের বলতে হবে, আমার বাবা কিছু বলতে গেলে এটা বলতে পারবেন না, এভাবে বলতে হবে, এরকম শিখিয়ে দিতেন। নতুন আইনজীবী দিয়েছেন আমাদের আশা আছে এবার বিচার পাব। বাবাকে ডাকা হলে তিনি সুস্থ থাকলে বাবাকে নিয়ে যাব, তিনি সাক্ষ্য দেবেন।”

বিশ্বাস পরিবারের দাবি, সুটিয়া গণধর্ষণ এবং বরুণ খুনের নেপথ্যে যাঁরা রয়েছেন, তাঁরা দীর্ঘ দিন আইনের আওতার বাইরে। পরিবারের আরও অভিযোগ, প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার প্রাক্তন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের নাম একাধিক বার অভিযোগে উল্লেখ করা হয়েছিল। কিন্তু সেই অভিযোগের যথাযথ তদন্ত হয়নি। এবার বিশেষ সরকারি আইনজীবী দায়িত্ব নিতেই আশায় বুক বাঁধছে বিশ্বাস পরিবার।

Follow Us
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
'নির্মল ঘোষকে ডিম ছোড়া উচিত হয়নি', কেন বললেন তিলোত্তমার মা?
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ...চাকদহে ভয়াবহ ঘটনা
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
স্কুল ডুবেছে জলে, নৌকাতে চেপেই পতাকা উত্তোলন খুদেদের
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
শৈশবের স্কুলে অতিথি হয়ে জাতীয় পতাকা উত্তোলন, আবেগে ভেসে গেলেন তাঁরা
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী
তাঁকে নিয়ে কী গুজব? জেনে নিজেই চমকে গিয়েছিলেন সৌরসেনী