AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sonam Wangchuk: ‘ভূত হয়ে ফিরে আসব…’, অঙ্গ বিকল হওয়ার আশঙ্কা, তাও কেন অনশন ভাঙছেন না সোনম?

Sonam Wangchuk Health Update: আজ ২০ দিন ধরে অনশন করছেন সোনম ওয়াংচুক। নিট সহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতেই এই অনশন। এদিকে, অনশনের জেরে তাঁর স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। ৯ কেজি ওজন কমেছে।

Sonam Wangchuk: 'ভূত হয়ে ফিরে আসব...', অঙ্গ বিকল হওয়ার আশঙ্কা, তাও কেন অনশন ভাঙছেন না সোনম?
২০ দিন ধরে অনশন সোনম ওয়াংচুকের।Image Credit: PTI
| Updated on: Jul 17, 2026 | 4:27 PM
Share

 নয়া দিল্লি: শরীর ভেঙেছে, কিন্তু মনোবল ভাঙেনি। শিক্ষাবিদ, সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) আজ, শুক্রবার (১৭ জুলাই) সাফ জানালেন যে তিনি অনশন (Hunger Strike) চালিয়ে যাবেন। আগামী ২০ জুলাই সংসদ অভিযান করবেন তারা, ততদিন পর্যন্ত অনশন চালিয়ে যাবেন। যদি ওই অভিযান ব্যর্থ হয়, তাহলে তিনি ‘ভূত হয়ে ফিরে আসবেন’।  

আজ ২০ দিন ধরে অনশন করছেন সোনম ওয়াংচুক। নিট সহ একাধিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতেই এই অনশন। এদিকে, অনশনের জেরে তাঁর স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে। ৯ কেজি ওজন কমেছে। একা হাঁটাচলার ক্ষমতা হারিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অনশন চালু রাখলে সোনম ওয়াংচুকের মাল্টি অর্গান ফেলিওরের সম্ভাবনা থাকছে। তারপরও সোনম অনশন ভাঙতে রাজি নন।

এ দিন দিল্লির যন্তর-মন্তর থেকে সোনম ওয়াংচুক বলেন, “আমি ২০ জুলাই পর্যন্ত যে কোনও প্রকারে বেঁচে থাকব যাতে আপনাদের সঙ্গে সংসদ অবধি যেতে পারি। যদি ২০ জুলাই আমাদের অভিযান সফল না হয়, তাহলে আমি ভূত হয়ে ফিরে আসব।

প্রসঙ্গত, আগামী ২০ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে। ওই দিনই সংসদ পর্যন্ত অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি।

জনগণকে সংসদ অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়ে সোনম ওয়াংচুক বলেন, “আমি বাইরে থেকে দুর্বল হতে পারি কিন্তু ভিতর থেকে অনেক শক্ত। আমি নিশ্চিত যে আপনারাও সকলে অন্দর ও বাইরে থেকে শক্তিশালী। ২০ জুলাই আমাদের এই শক্তির প্রয়োজন, যখন আমরা শান্তিপূর্ণ মিছিল বের করব সংসদ অবধি। আমরা একসঙ্গে যাব এবং গণতন্ত্রের মন্দিরে নিজেদের আর্জি জানাব।”

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!