Bhavishya Purana: জীবনে এই নিয়ম মানলে সমাজে সম্মান-সুনাম বাড়বে তরতরিয়ে, আসবে না কোনও বাধা-বিপত্তি
Respect and Famous: ভবিষ্য পুরাণে এমন কিছু বিশেষ অভ্যাসের কথা বলা হয়েছে, যেগুলি মেনে চললে ব্যক্তির জীবনে আসে ব্যপক উন্নতি ও সমৃদ্ধি। শুধু তাই নয়, সমাজে সুনাম ও সম্মানও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে কোন কোন অভ্যাসগুলি মেনে চলা জরুরি, কোন কাজে সুনাম বৃদ্ধি পায়, তা জেনে নিন এখানে...

শুধু টাকা পয়সা থাকলেই বড় মাপের মানুষ হওয়া যায় না। আচরণ ও ব্যবহারই হল মানুষের একমাত্র পরিচয়। তাই অর্থই একমাত্র শেষকথা নয়। চাই সুন্দর কথা বলার অভ্যেস, পজিটিভ চিন্তাভাবনা ও মানসিকতা। শুধু বাস্তবিক সমাজের পরিপ্রেক্ষিতে নয়, প্রাচীন ভারতেও মানুষের আচরণ সঠিক রাখার নানা টিপস রয়েছে। আবার অনেক সময় চাইলেও ব্যক্তিগত বিকাশের জন্য নিজের মধ্যে পরিবর্তন আনা সম্ভব হয় না। শাস্ত্র ও পুরাণেও ধর্ম সংক্রান্ত নানা তথ্যের উল্লেখ রয়েছে। দৈনন্দিন জীবনের নানা কাজই মানুষের জীবনের প্রভাব ফেলে। রুটিন মেনে গ্রহণ করা হলে পজিটিভ বদল দেখা যেতে পারে। কিন্তু তার জন্য নিজের মানসিকতাকে বদল করার চেষ্টা করা উচিত।
ভবিষ্য পুরাণে এমন কিছু বিশেষ অভ্যাসের কথা বলা হয়েছে, যেগুলি মেনে চললে ব্যক্তির জীবনে আসে ব্যপক উন্নতি ও সমৃদ্ধি। শুধু তাই নয়, সমাজে সুনাম ও সম্মানও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে কোন কোন অভ্যাসগুলি মেনে চলা জরুরি, কোন কাজে সুনাম বৃদ্ধি পায়, তা জেনে নিন এখানে…
ধর্ম মেনে চলা: ভবিষ্য পুরাণ অনুসারে, ব্যক্তির ব্যক্তিগত বিকাশের জন্য সঠিক আচরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনও ব্যক্তি নৈতিক নীতি অনুসরণ করেন তাহলে সেই ব্যক্তির জীবনে পজিটিভিটির ঝড় ওঠে থাকে।
উপাসনা: ভবিষ্য পুরাণে ঈশ্বরের প্রতি ভক্তি থাকলে, তা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ বলে মনে করা হয়। ঈশ্বরের আরাধনা করলে মন সর্বদা সতেজ ও পরিষ্কার থাকে। ঈশ্বরে বিশ্বাস ও ভক্তি থাকলে নিজের জীবন যেমন স্বাভাবিক ও সমৃদ্ধশালী হয়ে থাকে, তেমনি সেই ব্যক্তি অন্য়কেও অনুপ্রাণিত করার চেষ্টা করেন।
সর্বদা বিনয়ী ও সহানুভূতিশীল থাকা উচিত: ভবিষ্য পুরাণ অনুসারে, যদি অন্যের প্রতি নম্রতা ও সহানুভূতি বজায় থাকে, তাহলে সেই ব্যক্তির বিখ্যাত হওয়া থেকে কেউ আটকাতে পারে না। সমাজে বিখ্যাত হতে বেশিদিন সময় লাগে না।
সময়ের গুরুত্ব: ভবিষ্য পুরাণ অনুসারে, যে ব্যক্তি সময়কে সম্মান করেন, সময়ও তাকে সম্মান করে। সময়ের গুরুত্ব না বুঝলে সুখ থেকে দুঃখ-কষ্টের পাহাড় জমাতে বেশিক্ষণ সময় নেয় না। ব্যক্তির বিকাশে সর্বদা সময়ের সদ্ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সঠিক পথের দিশা: যে ব্যক্তি সঠিক থেকে সঠিক, ভুল থেকে ভুল বোঝার ও বলার ক্ষমতা রাখেন তিনি নৈতিক নীতির দিকে এগিয়ে চলেন। সমাজে এই ধরনের মানুষকে সবচেয়ে বেশি সম্মান করা হয়।
