AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Election 2026 Highlights: রবির সন্ধেয় ভবানীপুরে মমতা, চেতলায় প্রচার সারলেন শুভেন্দু

| Edited By: | Updated on: Apr 20, 2026 | 5:26 AM
Share

West Bengal Assembly Elections 2026 News Updates in Bengali: আজ জঙ্গলমহলে চারটি সভা করছেন মোদী। দুর্গাপুরের হোটেলে রাত্রিযাপন। দুর্গাপুরের শহিদ ভগৎ সিং ক্রীড়াঙ্গন থেকে প্রথমে বাঁকুড়ার বড়জোড়ার জনসভায় যোগ দেবেন তিনি। অন্যদিকে ভোট প্রচারে ঝড় তুলছে তৃণমূলও। এদিন মন্তেশ্বরে জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান শহরে রোড শো করছেন তিনি।

West Bengal Election 2026 Highlights: রবির সন্ধেয় ভবানীপুরে মমতা, চেতলায় প্রচার সারলেন শুভেন্দু
চেতলায় শুভেন্দু অধিকারী, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: TV9 Bangla

Assembly Election 2026 News Updates in Bengali: প্রথম দফার ভোটের আগে শেষ রবিবারে প্রচারে ঝড়। ভোট প্রচারে ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জঙ্গলমহলে চারটি সভা করতে চলেছেন তিনি। দুর্গাপুরের হোটেলে রাত্রিযাপন। দুর্গাপুরের শহিদ ভগৎ সিং ক্রীড়াঙ্গন থেকে প্রথমে বাঁকুড়ার বড়জোড়ার জনসভায় যোগ দেবেন তিনি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 19 Apr 2026 07:14 PM (IST)

    Mamata Vs Suvendu: হাইভোল্টেজ জনসংযোগ

    • জেলায় প্রচার সেরেই নিজের নির্বাচনী কেন্দ্রে মুখ্যমন্ত্রী
    • চেতলায় জনসংযোগ শুভেন্দু অধিকারী
    • রবিবাসরীয় সন্ধ্যায় হাইভোল্টেজ প্রচার
    • ভবানীপুরের উত্তম উদ্যানে জনসংযোগ বৈঠকে মমতা।
  • 19 Apr 2026 01:17 PM (IST)

    আইপ্যাকের ‘ওয়ার্ক ফ্রম হোম’

    ভোটবঙ্গে সাময়িকভাবে অফিস থেকে কাজ বন্ধ করল আইপ্যাক। আপাতত অফিস নয়, বাড়ি থেকে কাজের জন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আগামী ২০ দিন কর্মীদের অফিসে না আসার নির্দেশ। সূত্রের খবর, আইনি বাধ্য-বাধকতার কথা উল্লেখ করে কর্মীদের অফিসে না আসার কথা বলা হয়েছে। করা হয়েছে ই-মেল।

  • 19 Apr 2026 12:02 PM (IST)

    কড়া পদক্ষেপের পথে কমিশন

    ভোটের আবহে কড়া নিরাপত্তার চাদরে মুড়ছে বাংলা। প্রথম দফার নির্বাচনের আগে বুথের নিরাপত্তা ও নজরদারি নিয়ে একগুচ্ছ নতুন পদক্ষেপ গ্রহণ করল নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তথ্য বলছে, এই মুহূর্তে রাজ্যের প্রায় সব বুথই ‘স্পর্শকাতর’। এর মধ্যে চিহ্নিত করা হয়েছে প্রায় সাড়ে ৮ হাজার ‘অতি-স্পর্শকাতর’ বুথ। যার মধ্যে প্রথম দফায় ভোট হতে চলা ১৫০০টি বুথ নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে কমিশন।

  • 19 Apr 2026 09:16 AM (IST)

    ৯ প্রার্থীর সমর্থনে বিরাট সভা মোদীর

    তপ্ত রোদে আরও তপ্ত জঙ্গলমহলের রাজনৈতিক পারদ! হাতে মাত্র চার দিন, তারপরই রাজ্য জুড়ে প্রথম দফার ভোট। বিজেপির রবিবাসরীয় প্রচারে ঝড় তুলতে ঝাড়গ্রাম স্টেডিয়ামে মেগা জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা শহর জুড়েই কড়া নিরাপত্তা। দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ বাহিনী (SPG), কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের বিশাল পুলিশবাহিনী। জঙ্গলমহল ও সংলগ্ন এলাকার মোট ৯ জন প্রার্থীর সমর্থনে আজ সুর চড়াবেন প্রধানমন্ত্রী।

  • 19 Apr 2026 07:30 AM (IST)

    মন্তেশ্বরে মমতা

    ভোট প্রচারে ঝড় তুলছে তৃণমূলও। এদিন মন্তেশ্বরে জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বর্ধমান শহরে রোড শো করবেন তিনি। সেখান থেকে কী বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছেন দলের কর্মী-সমর্থকেরা। শস্য়-গোলায় চাষিদের জন্য কোনও ঘোষণা থকবে কী? গোষ্ঠী-দ্বন্দ্ব মিটিয়ে দলকে এ সুতোয় বাঁধতেই বা কী বার্তা দেবেন? তাকিয়ে রাজনৈতিক মহলে। 

  • 19 Apr 2026 07:29 AM (IST)

    আদিবাসী উন্নয়নের প্রেক্ষিতে কী বার্তা মোদীর?

    বড়জোড়া বিধানসভার ফুলবেড়িয়ায় রয়েছে মোদীর জনসভা। এরপর পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বেলদায় জনসভা রয়েছে তাঁর। আদিবাসী উন্নয়নের প্রেক্ষিতে প্রথম দফার ভোটের আগে জঙ্গলমহলে দাঁড়িয়ে মোদী কী বার্তা দেন সেদিকে নজর গোটা বাংলার। তাকিয়ে আদিবাসী সমাজও।

Published On - Apr 19,2026 7:29 AM

Follow Us