West Bengal News Highlights Updates: প্রশান্তর অনেক রূপ! মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে তুলে নিল পুলিশ
Breaking News Today Highlights Update in Bengali: বিজেপির সল্টলেক অফিসে জনতার দরবারের আয়োজন করা হয়েছে। আজ জনতার দরবারে থাকবেন চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের ৯টি সংগঠনের সদস্যরা। চাকরিপ্রার্থীদের অভাব-অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারের দ্বিতীয় দিন। বিজেপির সল্টলেক অফিসে জনতার দরবারের আয়োজন করা হয়েছে। আজ জনতার দরবারে থাকবেন চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের ৯টি সংগঠনের সদস্যরা। চাকরিপ্রার্থীদের অভাব-অভিযোগ শুনবেন তিনি। ইতিমধ্যেই পার্টি অফিসে ভিড় করেছেন চাকরিপ্রার্থীরা। এদিকে আজ, পুলিশকর্তাদের নিয়ে ফের গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকবেন ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, ডিরেক্টর অফ সিকিউরিটি। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে দিনভর ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
-
আটক প্রশান্ত বর্মন
নিউটাউনের একটি রেস্তোরাঁয় কাছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এক পথচারীকে ধাক্কা মারে।
কর্তব্যরত ট্রাফিক পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে।
এই নিয়ে পোস্ট করেছেন তরুণজ্যোতি তিওয়ারি
-
‘আমি আর মমতা দু’জনই সর্বহারা’, নবান্নে বসেই লিখলেন রত্না
তাঁর মেয়েকে খুন-ধর্ষণ করা হয়েছিল। সেই বিচারের দাবি জানিয়ে তিনি গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিযোগ, কোনও সুরাহা হয়নি, উল্টে তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রমাণ লোপাট হয়েছে। আজ সেই সন্তানহারা মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। এখন তিনি বসে আছেন নবান্নে। এই নবান্নেই একসময় বসে গোটা রাজ্যের রাজ্য-পাট সামলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখান থেকেই তাই তৃণমূল সুপ্রিমোকে খোঁচা তিলোত্তমার মা তথা বিধায়ক রত্না দেবনাথের। লিখলেন, “সততার শক্তি অনেক। শুধু অন্যায়ের বিরুদ্ধে ধৈর্য ধরে লড়াই করতে হয়।”
বিস্তারিত পড়ুন: Ratna Debnath on Mamata: ‘আজ আমি এখন নবান্নের চোদ্দ তলায়…’,বিধায়ক হয়েই সুপ্রিমো তীব্র কটাক্ষ রত্নার, লিখলেন, ‘আমি আর মমতা দু’জনই সর্বহারা’
-
-
বড় নির্দেশ কলকাতা পুরসভার
কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলি কলকাতা পুরসভার মাধ্যমে শহরের মানুষ পাচ্ছেন কি না, এতদিন কী কী পেয়ে এসেছেন, কোনগুলি দেওয়ার ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা ছিল তার যাবতীয় রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা পৌরসভার কমিশনার।
পুরসভার প্রত্যেক কন্ট্রোলিং অফিসার এবং ডিজিদেরকে এই রিপোর্ট ৩০ মে’র মধ্যে জমা করতে হবে
-
OBC Certificate: ওবিসি তালিকা খতিয়ে দেখার নির্দেশ
- ক্ষমতায় আসার পর একধাক্কায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওবিসি-নীতি বাতিল করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিলের ঘোষণা করা হয়েছে। আর এবার অন্যান্য অনগ্রসর শ্রেণির বা OBC তালিকা খতিয়ে দেখতে বিধায়কদের বিশেষ নির্দেশ দিলেন শুভেন্দু।
- আজ সোমবার, ২৬ জন বিধায়ককে নিয়ে নবান্নের ১৪ তলায় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিলিগুড়ি, পুরুলিয়া, বর্ধমান, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলার বিধায়কদের ডাকা হয়েছিল নবান্নে।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছেন, ২০১১-র পর থেকে যত ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে, বিশেষত যেগুলি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে দেওয়া হয়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে। এদিন সে ব্যাপারেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
-
সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাকের মানে ক্ষুব্ধ CM
- সরকারি স্কুলের পোশাকের গুণগত মান নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।
- অর্থ ও বস্ত্র দফতরকে তিরস্কার মুখ্যমন্ত্রীর
- কেন পোশাকের গুণগত মান পরীক্ষা না করেই সরবরাহ? প্রশ্নের মুখে দফতর
- ঘটনায় অর্থ ও বস্ত্র দফতরের কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী
-
-
Kakoli Ghosh Dastidar: কাকলির জায়গায় তাপস
- বারাসত সাংগঠনিক জেলার সভাপতি হিসাবে কাকলি ঘোষ দস্তিদার পদত্যাগ করতেই দায়িত্ব দেওয়া হল রাজারহাট নিউটাউন বিধানসভার প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে।
- কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিল তৃণমূল।
- এদিন সকালে কাকলির নাম না করে একটি পোস্ট করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই পোস্ট কাকলির উদ্দেশেই। এই পোস্ট ঘিরে নতুন করে জল্পনা ছড়ায়, তবে কি বিজেপির পথে কাকলি?
-
অভিষেকের বাড়িতে পুলিশ
অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ। শান্তিনিকেতন-এর দুয়ারে পৌঁছে গিয়েছে পুলিশ। কী কারণে পুলিশ গিয়েছে তা জানা যায়নি
-
চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ
আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ। ১২০ ঘন্টা সময় নিলেও কাজ শেষ হল ১১০ ঘণ্টায়। তৃণমূল জমানায় দীর্ঘ ২ বছর ধরে আটকে ছিল চিংড়িঘাটা মেট্রোর কাজ। বিজেপি জমানায় তা মসৃণভাবে শেষ হল।
-
মেয়েকে ফাঁসানো হচ্ছে, দাবি শানু বক্সীর মায়ের
ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খান! আর তাঁর সূত্র ধরেই উঠে আসে ফলতার বিডিও শানু বক্সির নাম। তাঁর বিরুদ্ধে একাধিক জমি দুর্নীতি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। অভিযোগ উঠছে, তিনি নাকি ‘জমি হাঙর’! এবার মুখ খুললেন শানু বক্সির মা শঙ্করী। মেটেলির একটি টালির এক চালা বাড়িতে থাকেন শানু বক্সির মা। এদিন মেয়েকে নিয়ে প্রশ্ন করতেই চোখ ছলছল করে ওঠে তাঁর। শানু বক্সীর মায়ের দাবি, তাঁর মেয়েকে ফাঁসানো হচ্ছে।
-
বিজেপি কর্মীকে তোলাবাজির টাকা ফেরত তৃণমূল নেতার
তোলাবাজির টাকা ফেরত দিলেন তৃণমূল নেতা। গোসাবার পালপুর ৩৩ নম্বর বুথের তৃণমূল বুথ সভাপতি পরিতোষ দাস। তাঁর বিরুদ্ধেই তোলাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরেই ১০ মে বিজেপি করার অপরাধে শাস্তি হিসেবে গোসাবার শম্ভুনগর অঞ্চলের বাসিন্দা তথা সক্রিয় বিজেপি কর্মী সন্তোষ জানার কাছ থেকে ৮০ হাজার টাকা তোলবাজি হিসেবে আদায় করা হয়।
-
মুখ্যমন্ত্রী শুভেন্দুর জনতার দরবার শুরু
বিজেপির সল্টলেক অফিসে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাকরিপ্রার্থীদের অভাব-অভিযোগ শুনছেন তিনি
-
লাইট ভেঙে শিশু মৃত্যু
হেস্টিংসে মর্মান্তিক ঘটনা। বাতিস্তম্ভের লাইট ভেঙে পড়ে মৃত্যু হল ৬ বছরের শিশুর। মৃতের নাম গুড়িয়া খাতুন। জানা গিয়েছে, সকালে খেলার সময় ওই শিশুর উপর লাইট ভেঙে পড়ে। তার জেরে গুরুতর আহত হয় সে। সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলছেন পরিবার থেকে স্থানীয়রা।
-
পুরনো খুনের মামলায় গ্রেফতার তৃণমূল নেতা
পুরনো খুনের মামলায় গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে ২০২২ সালের এক খুনের মামলায় গ্রেফতার করা হয়েছে আব্দুর রহিম মোল্লা ওরফে রহিম মাস্টারকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে তাঁকে আটক করে গ্রেফতার করা হয়।
-
কলকাতা পুলিশের অভিযানে উদ্ধার নেপালের তিন তরুণী
কলকাতা পুলিশের অভিযান। নেপাল থেকে নিয়ে এসে কলকাতায় আটকে রাখা তিন তরুণীকে উদ্ধার। পাচারের পরিকল্পনা করে নিয়ে আসা হয়েছিল নাকি অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে বটতলা থানা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শোভা তামাং-কে।
-
শুভেন্দুর জনতার দরবারে চাকরিপ্রার্থীরা
আজ শুভেন্দু অধিকারীর দ্বিতীয় জনতার দরবার। চাকরিপ্রার্থী ও চাকরিহারা মিলিয়ে মোট ৯ সংগঠন আজ জনতার দরবারে উপস্থিত হবেন। ইতিমধ্যেই ভিড় করতে শুরু করেছেন চাকরিপ্রার্থীরা। SLST ২০১৬ চাকরিহারারাও আজ শুভেন্দুর দরবারে যাবেন। তাঁদের অভাব-অভিযোগ শুনবেন শুভেন্দু। জানা গিয়েছে, ১৭ বছর আগের প্রাথমিকে শিক্ষক নিয়োগের সমস্যার কথাও শুনবেন মুখ্যমন্ত্রী।
-
মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে তলব পুলিশের
পুরনিগমের অধিবেশন ঘিরে যে সংঘাত দেখা গিয়েছিল শুক্রবার, তা নজিরবিহীন। সেই ঘটনায় ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার পুরনিগমের সচিবকে হেনস্থার অভিযোগে মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে (Baiswanor Chattopadhyay) তলব করল পুলিশ। গত শুক্রবার অধিবেশন কক্ষ খুলে দেওয়ার দাবিতে পুরনিগমের সচিবের ঘরে যান তৃণমূলের পুর প্রতিনিধি দল। জানা গিয়েছে, নেতৃত্বে ছিলেন মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়। সেই সময় সচিবের সঙ্গে অভব্য আচরণ এবং তাঁকে হেনস্তার অভিযোগ ওঠে।
কলকাতা পুরনিগমের সচিবকে ‘হেনস্থা’, মেয়র পারিষদকে তলব পুলিশের, গ্রেফতার হবেন বৈশ্বানরও?
-
ফের দামি জ্বালানি
ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। আজ, ২৫ মে সকালেই ফের একবার পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ঘোষণা করা হল। পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ২ টাকা ৭১ পয়সা।
Published On - May 25,2026 9:21 AM
