AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaheen Shah Afridi: লঙ্কা প্রিমিয়ার লিগে দলের ভুলে বাদ শাহিন আফ্রিদি, দেশে ফেরার হুমকি দিলেন পাক পেসার!

Lanka Premier League: ঘটনাটি ঘটেছে লঙ্কা প্রিমিয়ার লিগের নতুন নিয়মের চক্করে। আইপিএলের মতো এবার লঙ্কা লিগেও চালু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। সেখানেই ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে কলম্বো ক্যাপিটালসের ম্যাচ ছিল। সেখানে ক্যান্ডির হয়ে খেলছিলেন শাহিন।

Shaheen Shah Afridi: লঙ্কা প্রিমিয়ার লিগে দলের ভুলে বাদ শাহিন আফ্রিদি, দেশে ফেরার হুমকি দিলেন পাক পেসার!
শাহিন শাহ আফ্রিদিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 26, 2026 | 7:43 PM
Share

কলম্বো : লঙ্কা প্রিমিয়ার লিগে বড় বিতর্কে জড়ালেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁকে ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানোর কথা বলেও শেষ পর্যন্ত তাঁর নামই রাখা হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলপিএলের অ্যান্টি করাপশন ইউনিটে অভিযোগ করেছেন শাহিন। কিন্তু ম্যাচের পরে দলের কোচ শাহিনের কাছে ক্ষমা চেয়ে জানান, দলের এক অ্যানালিস্টের ভুলের কারণে ইমপ্যাক্ট প্লেয়ারদের তালিকায় তাঁর নামই রাখা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শাহিন অভিযোগ করেন ও পাকিস্তানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনাটি ঘটেছে লঙ্কা প্রিমিয়ার লিগের নতুন নিয়মের চক্করে। আইপিএলের মতো এবার লঙ্কা লিগেও চালু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। সেখানেই ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে কলম্বো ক্যাপিটালসের ম্যাচ ছিল। সেখানে ক্যান্ডির হয়ে খেলছিলেন শাহিন। ম্যাচের আগে দল তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম সম্পর্কে অবগত করলেও পরে তাঁর নামই না রাখায় শুরু হয়েছে বিতর্ক। পরে বিষয়টি ম্যাচ রেফারির নজরে এলে দল পরিচালনা কমিটি ও টুর্নামেন্ট কর্তৃপক্ষ শাহিনের কাছে ক্ষমা চায় ও তাঁকে শ্রীলঙ্কাতেই থেকে যাওয়ার অনুরোধ জানায়। এলপিএল কর্তৃপক্ষ দাবি করেছে, ম্যাচ রেফারির কাছে ভুল টিমশিট জমা পড়ার ফলে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল।

এর পাশাপাশি আবার বিতর্ক শুরু হয়েছে লঙ্কা লিগকে নিয়ে। জাফনা কিংসের মালিক ও ভারতের অনুর্ধ্ব১৯ দলের প্রাক্তন ক্রিকেটার মনজ্যোৎ কালরাকে ম্যাচ গড়াপেটার অভিযোগে অভিযোগে গ্রেফতার করেছে শ্রীলংকার সিট ইউনিট। এরপর তাঁর দলের মালিকানার অধিকারও বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কালরা জাফনা কিংসের তিন ক্রিকেটারকে ৩০ হাজার মার্কিন ডলারের বেশি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তাঁরা বিষয়টি তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেন। তবে তার পাশাপাশি আবার শাহিনের এই বিতর্কের ফলে লঙ্কা ক্রিকেটে এখন উত্তপ্ত পরিস্থিতি।

Follow Us