অক্ষয় তৃতীয়া ২০২৬: ‘অক্ষয় যোগে’ এই ৪ রাশির ঘরে হবে টাকার বৃষ্টি
এই রাশির অধিপতি চন্দ্র হওয়ায় অক্ষয় তৃতীয়া আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। দীর্ঘদিনের অধরা স্বপ্ন, যেমন জমি বা বাড়ি কেনা- তা পূরণ হতে পারে। পারিবারিক কলহ মিটে গিয়ে মানসিক শান্তি ফিরবে। ভাগ্যের চাকা এতটাই অনুকূলে থাকবে যে, যে কোনও নতুন উদ্যোগে আপনি অভাবনীয় সাফল্য পাবেন।

আগামী ১৯ এপ্রিল, ২০২৬ পালিত হতে চলেছে বছরের অন্যতম শুভ দিন অক্ষয় তৃতীয়া। তবে এবারের অক্ষয় তৃতীয়া এক বিরল মহাজাগতিক সংযোগের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এদিন চাঁদ এবং সূর্য— উভয়েই নিজ নিজ উচ্চ রাশিতে অবস্থান করবে। আর এই বিশেষ অবস্থানের ফলেই তৈরি হচ্ছে শক্তিশালী ‘অক্ষয় যোগ’। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অক্ষয় যোগে শুরু করা যে কোনও কাজের ফল কখনও ফুরিয়ে যায় না। ২০২৬ সালের এই বিশেষ দিনে গ্রহের ফেরে চারটি রাশির জাতক-জাতিকার জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। রাজকীয় সুখের পাশাপাশি পকেট উপচে পড়বে টাকায়। লক্ষ্মীলাভের সেই তালিকায় আপনিও নেই তো? দেখে নিন
মেষ রাশি: অক্ষয় যোগের প্রভাবে মেষ রাশির জাতকদের আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার সাহস ও দক্ষতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর কাড়বে, যার ফলে পদোন্নতির প্রবল যোগ রয়েছে। শুধু তাই নয়, এ সময় আপনার আয়ের উৎসও বাড়বে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের মাধ্যমে বড় লাভের মুখ দেখতে পারেন বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।
বৃষ রাশি: এই রাশির অধিপতি চন্দ্র হওয়ায় অক্ষয় তৃতীয়া আপনার জন্য আশীর্বাদ স্বরূপ। দীর্ঘদিনের অধরা স্বপ্ন, যেমন জমি বা বাড়ি কেনা- তা পূরণ হতে পারে। পারিবারিক কলহ মিটে গিয়ে মানসিক শান্তি ফিরবে। ভাগ্যের চাকা এতটাই অনুকূলে থাকবে যে, যে কোনও নতুন উদ্যোগে আপনি অভাবনীয় সাফল্য পাবেন।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য এই দিন হতে চলেছে সোনায় সোহাগা। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বা আটকে থাকা আইনি জটিলতা নিমেষেই সমাধান হবে। বড় কোনও ব্যবসায়িক চুক্তিতে সই করার জন্য এই সময়টি সেরা। সমাজে সম্মান ও প্রতিপত্তি দুই-ই বৃদ্ধি পাবার সম্ভাবনা প্রবল।
বৃশ্চিক রাশি: আর্থিক উন্নতির নিরিখে সবচেয়ে বেশি লাভবান হতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। পৈতৃক সম্পত্তি থেকে বড় অঙ্কের টাকা আসার সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সন্ধানে থাকা ব্যক্তিদের জন্য চমৎকার সুযোগ আসবে। এমনকি এই যোগের প্রভাবে আপনার বিদেশ ভ্রমণের ইচ্ছাও পূরণ হতে পারে।
