AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Betrayal in love palmistry: বারবার প্রেমে ছ্যাঁকা! হাতের রেখায় এই ত্রুটি নেই তো?

Palmistry signs for betrayal in love: প্রেমে কি বারবার ধোঁকা খাচ্ছেন? হস্তরেখা বিজ্ঞান বা পামিস্ট্রি অনুযায়ী হাতের শুক্রের স্থানে লুকিয়ে রয়েছে এর আসল রহস্য। জেনে নিন আপনার হাতের রেখায় এই চিহ্ন রয়েছে কি না।

Betrayal in love palmistry: বারবার প্রেমে ছ্যাঁকা! হাতের রেখায় এই ত্রুটি নেই তো?
কী বলছেন হস্তরেখাবিদরা?Image Credit: Gemini Ai
| Updated on: Jun 09, 2026 | 4:56 PM
Share

হস্তরেখা বিচার (Palmistry) নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিশেষ করে যখন বিষয়টি প্রেম বা ভালোবাসার সম্পর্কের সঙ্গে জড়িয়ে থাকে, তখন কৌতূহল যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। জীবনে প্রেম সবার ক্ষেত্রে সমান ভাবে আসেনা। কেউ ভালোবাসার মানুষকে আজীবন নিজের পাশে পান, আবার কারও কপালে জোটে শুধুই বিশ্বাসভঙ্গের চরম যন্ত্রণা। কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন, প্রেমে বারবার ধোঁকা খাওয়ার এই করুণ পরিণতি আগে থেকেই আপনার হাতের রেখায় পরিষ্কার লেখা থাকতে পারে? এমনটাই বলছেন হস্তরেখাবিদরা।

জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় অংশ হল হাতের রেখা বিশ্লেষণ। এই শাস্ত্র অনুযায়ী মানুষের হাতের তালুর বিভিন্ন মাউন্ট বা স্থান জীবনের নানা দিককে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। তার মধ্যে প্রেম, রোমান্স এবং সম্পর্কের গভীরতার জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে শুক্রের স্থান বা ভেনাস মাউন্ট। হাতের বুড়ো আঙুলের ঠিক নিচের যে ফোলা অংশটি রয়েছে, তাকেই হস্তরেখাবিদ্যায় শুক্রের জায়গা হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার রসায়ন কেমন হবে, সেই গোপন রহস্য লুকিয়ে থাকে ঠিক এই জায়গাতেই।

হস্তরেখাবিদদের মতে, আপনার হাতের শুক্রের স্থানে যদি কিছু বিশেষ অশুভ চিহ্ন থাকে, তবে প্রেমের ক্ষেত্রে তা বড়সড় বিপর্যয় ডেকে আনতে পারে। শুক্রের জায়গায় যদি প্রচুর পরিমাণে কাটা কাটা দাগ বা জালের মতো ঘিঞ্জি চিহ্ন থাকে, তবে তা প্রেমের ক্ষেত্রে মোটেও ভালো ইঙ্গিত দেয় না। এর পাশাপাশি ওই স্থানে যদি কোনও স্পষ্ট কালো তিল থেকে থাকে, তবে তা আরও বেশি বিপজ্জনক। এই ধরনের অশুভ চিহ্ন হাতের এই অংশে থাকলে নাকি সেই ব্যক্তি প্রেমে বারবার ধোঁকা খাবেন। একবার নয়, বারবার তাঁর বিশ্বাস ভাঙবে এবং সঙ্গীর কাছ থেকে তিনি প্রতারিত হবেন। তবে হস্তরেখাবিদ্যা, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, একটি সুন্দর সম্পর্ক টিকে থাকার জন্য পারস্পরিক বিশ্বাস, সম্মান ও সঠিক বোঝাপড়ার থাকা ভীষণভাবে জরুরি।

Follow Us