AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahashivratri 2024: মহাশিবরাত্রিতে পুজো দেওয়ার আগে চুল ধোওয়া কি উচিত? জানুন সত্যিটা

Puja Rules: নিয়ম অনুযায়ী, মহাশিবরাত্রির দিন কোনও আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ। সারাদিন ও রাত তামসিক খাবার, যৌনমিলন বা সঙ্গমে লিপ্ত না হওয়া, এমনকি এদিন নখ ও চুল কাটাও নিষিদ্ধ। অনেকে এদিন পরিষ্কার থাকতে শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে থাতকেন। কিন্তু মহাশিবরাত্রির দিনে কি আদৌও চুল ধোওয়া বা শ্যাম্পু ব্যবহার করা যায়?

Mahashivratri 2024: মহাশিবরাত্রিতে পুজো দেওয়ার আগে চুল ধোওয়া কি উচিত? জানুন সত্যিটা
| Edited By: | Updated on: Mar 09, 2024 | 2:37 PM
Share

সনাতন ধর্ম মতে, মহাশিবরাত্রির উত্‍সব হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত ও উত্‍সব। প্রতিবছর মহাশিবরাত্রির উপবাস রেখে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করেন ভক্তরা। ক্যালেন্ডার মতে, চলতি বছরের ৮ মার্চ পালিত হয়েছে মহাশিবরাত্রি। তবে ৯ মার্চেও পালিত হচ্ছে এই উত্‍সব। কারণ এদিন সন্ধ্যে ৬টা ১৭ মিনিটে শেষ হচ্ছে শিব চতুর্দশীর তিথি। ফলে আজকের দিনেও মহাধুমধামে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। হিন্দুধর্মে বিশ্বাস করা হয়, এদিন মহাদেব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ছিলেন। তাই বৈবাহিত জীবন থেকে শুরু করে দৈনন্দিন জীবন, কেরিয়ার, ব্যবসায় সাফল্য ও শান্তি বজায় রাখতে বিশেষ আচার মেনে শিবের মাথায় জল ঢালেন ভক্তরা। নিজ ভক্তি ভরে যদি পুজো সারতে চান ও শিবকে তুষ্ট করতে চান, তাহলে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত। এমনিতেই মহাশিবরাত্রির পুজো করায় রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা। কিচু কাজ না জেনে বা ভুলে করা হলে তা হিতে বিপরীত হতে পারে। এমনকি ব্রত-উপবাসের ফল নাও পেতে পারেন।

নিয়ম অনুযায়ী, মহাশিবরাত্রির দিন কোনও আমিষ খাবার খাওয়া নিষিদ্ধ। সারাদিন ও রাত তামসিক খাবার, যৌনমিলন বা সঙ্গমে লিপ্ত না হওয়া, এমনকি এদিন নখ ও চুল কাটাও নিষিদ্ধ। অনেকে এদিন পরিষ্কার থাকতে শ্যাম্পু ব্যবহার করে চুল ধুয়ে থাতকেন। কিন্তু মহাশিবরাত্রির দিনে কি আদৌও চুল ধোওয়া বা শ্যাম্পু ব্যবহার করা যায়?

মহাশিবরাত্রির দিন শিবের মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করার হলে ভোরে উঠে প্রথমেই যেটা করা উচিত, তা হলে স্নান করা। স্নান করে শুদ্ধ হয়ে পরিষ্কার বা নতুন পোশাক পরা উচিত। হিন্দুধর্ম মতে, মহাশিবরাত্রির দিন শ্যাম্পু ব্যবহার করে চুল ধুলে কোনও বিপদ বা অবিচার করা হয় না। ধর্মীয় মতে, শুভদিনে চুল ধুয়ে পরিষ্কার থাকা, পরিষ্কার জামাকাপড় পরিধান করা, উপবাস রাখার রীতি রয়েছে। তাই শুক্রবার মহাশিবরাত্রির দিন শ্যাম্পু ব্যবহার করে বা সাধারণ জল দিয়ে চুল ধুয়ে স্নান করলে তা কোনও ভুলের নয়।

সপ্তাহের এই তিন দিনে চুল ধুয়ে স্নান করা উচিত

জ্যোতিষশাস্ত্রমতে, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার, ভুলেও চুলে জল দেওয়া উচিত নয়। মনে করা হয়, এই তিনদিন শ্যাম্পু ব্য়বহার করে বা জল দিয়ে চুল ধুলে মহিলাদের স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। শুধু তাই নয়, পরিবারেও অশান্তির ছায়া নেমে আসে। ক্যালেন্ডার অনুসারে, এ বছর মহাশিবরাত্রি পড়েছে শুক্রবার ও শনিবার। ফলে কোনও রকম দ্বন্দ্ব না রেখেই চুল ধুয়ে স্নান করে শুদ্ধ হতে কোনও দোষের নেই।

Follow Us