AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja 2026: মা দুর্গার আগমন ও গমন এবার কোন বাহনে? ভালো না খারাপ ইঙ্গিত?

Goddess Durga arrival: ২০২৬ সালের দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন কিসে? শাস্ত্রমতে মায়ের এই আসা-যাওয়ার ফলই বা কীসের ইঙ্গিত দিচ্ছে? শুভ ইঙ্গিত না অশুভ? পুজোর ঠিক আগে জেনে নিন বিস্তারিত। কী বলছে শাস্ত্র?

Durga Puja 2026: মা দুর্গার আগমন ও গমন এবার কোন বাহনে? ভালো না খারাপ ইঙ্গিত?
কী বলছে শাস্ত্র?Image Credit: Pinterest
| Updated on: Sep 22, 2026 | 8:42 AM
Share

দুর্গাপুজো ২০২৬ (Durga Puja 2026) কড়া নাড়ছে দোরগোড়ায়। কুমোরটুলিতে এখন দম ফেলার ফুরসত নেই। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার কাজ জোরকদমে চলছে। উৎসবের শপিংও শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী। তার আগে ১০ অক্টোবর শনিবার মহালয়া। ওই দিন থেকেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। মা দুর্গার নিজের বাহন সিংহ হলেও, মর্ত্যে আসা-যাওয়ার জন্য তাঁর আলাদা বাহন থাকে। প্রতি বছরই বাঙালির মনে একটা কৌতূহল উঁকি দেয়, মা দুর্গা এবার কীসে চড়ে আসছেন? আর ফিরছেনই বা কীসে? পঞ্জিকা অনুযায়ী এই আসা-যাওয়ার ফলই বা কী?

কীসে চড়ে আসছেন মা দুর্গা?

পঞ্জিকার হিসেব বলছে, সপ্তমী তিথি সপ্তাহের যে বারে পড়ে, তার ওপর নির্ভর করেই মায়ের বাহন ঠিক হয়। শাস্ত্রের নিয়ম হল, সপ্তমী যদি রবি বা সোমবার হয়, মা আসেন হাতিতে। বৃহস্পতি বা শুক্রবার হলে দোলায় বা পালকিতে। বুধবার হলে নৌকায়। আর শনি বা মঙ্গলবার হলে মায়ের বাহন হয় ঘোড়া।

২০২৬ সালে ১৭ ও ১৮ অক্টোবর, দু’দিন ধরে সপ্তমী পড়েছে। তবে শাস্ত্রমতে প্রথম সপ্তমী, অর্থাৎ ১৭ অক্টোবর শনিবারকেই মায়ের আগমনের দিন হিসেবে ধরা হচ্ছে। যেহেতু দিনটি শনিবার, তাই এই বছর মা দুর্গার আগমন হবে ঘোড়ায় চড়ে।

ফিরে যাওয়ার বাহন কী?

আসার মতো ফিরে যাওয়ার বাহনও নির্ভর করে দশমী তিথির ওপর। এই বছর ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী পড়েছে। নিয়ম অনুযায়ী, দশমী বুধবার হওয়ায় মা কৈলাসে ফিরবেন নৌকায় চড়ে। শাস্ত্র বলছে, কোনও বছর মায়ের আগমন ও গমন যদি একই বাহনে হয়, তবে তা অত্যন্ত অশুভ। স্বস্তির খবর, এই বছর মায়ের আসা ও যাওয়ার বাহন আলাদা।

ঘোড়া আর নৌকার ফল কী?

মা দুর্গা ঘোড়ায় চড়ে এলে হিন্দুশাস্ত্র অনুযায়ী তার ফল হয় “ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে”। সহজ ভাষায়, এর মানে হল সামাজিক, রাজনৈতিক বা সামরিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া। এমনকী ধ্বংস বা যুদ্ধের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কাও থাকে।

অন্যদিকে নৌকায় ফেরার ফল হল “শস্য বুদ্ধিস্তথাজলম”। এর মানে, পৃথিবীতে প্রচুর শস্য ফলবে। চারপাশ সবুজে ভরে উঠবে। মানুষের অনেক মনস্কামনা পূর্ণ হবে। তবে এর সঙ্গে একটি ভয়ের দিকও আছে। প্রবল বৃষ্টি বা বন্যা দেখা দেওয়ার আশঙ্কাও থেকে যায়।

এক নজরে পুজোর ক্যালেন্ডার

শাস্ত্রের এসব হিসেব নিকেশ যাই থাকুক, উৎসবের কটা দিন মন খুলে আনন্দ করতেই পছন্দ করে বাঙালি। এক নজরে দেখে নিন এই বছরের পুজোর নির্ঘণ্ট।

মহাষষ্ঠী: ১৬ অক্টোবর

মহাসপ্তমী: ১৭ ও ১৮ অক্টোবর

মহাষ্টমী: ১৯ অক্টোবর

মহানবমী: ২০ অক্টোবর

বিজয়া দশমী: ২১ অক্টোবর

Follow Us