AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাড়িতে তুলসী গাছ আছে, এই নিয়ম মানলেই পালাবে রোগ, সুখ ফিরবে রাতারাতি

Tulsi Puja: অধিকাংশ, তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের নীচে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকেন। তবে বিশেষ কিছু নিয়ম মেনে চললে,  অনেক সমস্যা থেকে রাতারাতি মুক্তি পাওয়া যায়। 

বাড়িতে তুলসী গাছ আছে, এই নিয়ম মানলেই পালাবে রোগ, সুখ ফিরবে রাতারাতি
| Edited By: | Updated on: Apr 15, 2024 | 6:41 PM
Share

তুলসী গাছে যদি রোজ নিয়ম মেনে জল নিবেদন করা হয় ও প্রদীপ জ্বালানো হয়, তাহলে সংসারে কখনও অর্থ ও সুখ-শান্তির অভাব থাকে না। সর্বদা সমৃদ্ধি ও সাফল্য লক্ষ করা যায়। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী, তুলসী গাছে জল দিয়ে দিন শুরু করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, সকাল-সন্ধ্যে তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানোরও নিয়ম রয়েছে। কথিত আছে, এই নিয়ম মেনে চললে, দেবী লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন, আবার ঘরে শান্তি ও সুখও বজায় থাকে। অধিকাংশ, তুলসী মঞ্চের সামনে বা তুলসী গাছের নীচে তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকেন। তবে বিশেষ কিছু নিয়ম মেনে চললে,  অনেক সমস্যা থেকে রাতারাতি মুক্তি পাওয়া যায়।

জেনে নিন কী সেই বিশেষ নিয়ম–

– শুকনো তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এটি জীবনে ইতিবাচকতা নিয়ে আসে।

– শুকনো তুলসী কাঠের তৈরি প্রদীপ ঘর থেকে কুনজর দূরে থাকে। এর জেরে দেবী লক্ষ্মী আপনাকে ও নিজের পরিবারকে রক্ষা করেন। এ কারণে অর্থের কোনও অভাব নেই।

– বাড়িতে এই প্রদীপ জ্বালালে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণুর সামনে তুলসী কাঠের প্রদীপ জ্বালান। এতে পরিবারের স্বাস্থ্য থাকে ভালই।

– এই প্রদীপ জ্বালালে দাম্পত্য জীবনকে মজবুত করে। তুলসী গাছের কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে সম্পর্ক আরও মজবুত হবে। এতে গ্রহ ও বাস্তু দোষ দূর হয়।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?