AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sri Sri Ramkrishna: রামকৃষ্ণের কাছে কামিনী কাঞ্চন কী, আর টাকাই বা কী?

Ramakrishna Kamini Kanchan: মাস্টারের মাথায় অল্প সময়ের জন্য আসে, সত্য়িই কি ঠাকুর যেভাবে বলছেন, সেভাবে সংসারে থাকা যায়! এভাবে কি ভাবা যায়। মাস্টারের মনের এমন ভাবনার কথা সেদিন ঠিক ধরতে পেরেছিলেন ঠাকুর। আর তাই তো এবার টেনে আনলেন কামিনী-কাঞ্চন তথা অর্থের কথা। কী বললেন রামকৃষ্ণ?

Sri Sri Ramkrishna: রামকৃষ্ণের কাছে কামিনী কাঞ্চন কী, আর টাকাই বা কী?
| Updated on: Sep 25, 2026 | 9:00 AM
Share

শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত কামিনী কাঞ্চন বস্তুবিচার রামকৃষ্ণ দেবের উপদেশ বাংলা আধ্যাত্মিক প্রবন্ধ Ramakrishna Paramahamsa Gospel of Ramakrishna Kamini Kanchan

সংসার সম্পর্কে রামকৃষ্ণের ধারণা শুনে কিছুটা স্তম্ভিত হন। মাস্টারের মাথায় অল্প সময়ের জন্য আসে, সত্য়িই কি ঠাকুর যেভাবে বলছেন, সেভাবে সংসারে থাকা যায়! এভাবে কি ভাবা যায়। মাস্টারের মনের এমন ভাবনার কথা সেদিন ঠিক ধরতে পেরেছিলেন ঠাকুর। আর তাই তো এবার টেনে আনলেন কামিনী-কাঞ্চন তথা অর্থের কথা। কী বললেন রামকৃষ্ণ?

রামকৃষ্ণ বললেন…“আবার দেখ, এই মনে নির্জনে ঈশ্বরচিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী-কাঞ্চন চিন্তা।

“সংসার জল, আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখ, তাহলে দুধে-জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞানভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার-জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে।

“সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী-কাঞ্চন অনিত্য। ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়—এই পর্যন্ত। ভগবানলাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না—এর নাম বিচার, বুঝেছ?”

মাষ্টার—আজ্ঞে হাঁ; প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে ‘বস্তুবিচার’।

শ্রীরামকৃষ্ণ—হাঁ, বস্তুবিচার! এই দেখ, টাকাতেই বা কি আছে, আর সুন্দর

Follow Us