AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hindu Rules: হিন্দু হয়ে রসুন ও পেঁয়াজ খাওয়া কি মহাপাপ! সঠিক উত্তর জানা নেই কারওর

Hinduism: বহু হিন্দু মনে করেন, রান্নায় পেঁয়াজ ও রসুন ব্যবহার করা মহাপাপ। যাঁরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন, তাঁরা সাধারণত পেঁসাজ, রসুন গ্রহণ করেন না। দেশের বহু জায়গা রয়েছে, যেখানে পেঁয়াজ ও রসুন নিষিদ্ধ। সনাতন হিন্দুধর্ম মতে, সাধুসন্তরা ধর্মরক্ষার ক্ষেত্রে ঐতিহ্যমতে, পেঁয়াজ-রসুন ত্যাগ করা উচিত। আর এই নিয়ম রক্ষা করাও জরুরি।

Hindu Rules: হিন্দু হয়ে রসুন ও পেঁয়াজ খাওয়া কি মহাপাপ! সঠিক উত্তর জানা নেই কারওর
| Edited By: | Updated on: Jan 15, 2024 | 7:10 AM
Share

মশলা, পেঁয়াজ, রসুন কষিয়ে মাছ, মাংস না খেলে ভাত হজম হয় না বহুজনের। আবার অনেকে রসুনের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারেন না। দেশে হিন্দুদের সংখ্যা বেশি হলেও , খাবারে রসুন ও পেঁয়াজ ব্যবহার নিয়ে রয়েছে নাক সিঁটাকানো। বহু হিন্দু মনে করেন, রান্নায় পেঁয়াজ ও রসুন ব্যবহার করা মহাপাপ। যাঁরা ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন, তাঁরা সাধারণত পেঁসাজ, রসুন গ্রহণ করেন না। দেশের বহু জায়গা রয়েছে, যেখানে পেঁয়াজ ও রসুন নিষিদ্ধ। সনাতন হিন্দুধর্ম মতে, সাধুসন্তরা ধর্মরক্ষার ক্ষেত্রে ঐতিহ্যমতে, পেঁয়াজ-রসুন ত্যাগ করা উচিত। আর এই নিয়ম রক্ষা করাও জরুরি।

সব হিন্দুদের জন্য এই নিয়ম খাটে না। কিন্তু যারা সাধু, সন্ন্যাসী, তাদের জন্য সাত্ত্বিক খাবার খাওয়া জরুরি। কিন্তু, পড়ুয়া, চাকুরিজীবী, সেনা, পর্যটক, ব্যবসায়ী, বিদেশে যারা বসবাস করেন ,তাদের ক্ষেত্রে রসুন ও পেঁয়াজ ত্যাগ করা বেশ কঠিন। বাইরে বের হলে বা দেশের বাইরে থাকলে পেঁয়াজ ও রসুন ছাড়া খাবার পাওয়া বেশ কঠিন হয়ে যায়। তাই পাতে রসুন ও পেঁয়াজ পড়লে কখনও না করবেন না। পাপ লাগে না কোনও মতেই।

রসুন ও পেঁয়াজ খাওয়া পাপ নয়

যারা প্রচুর ভ্রমণ করেন বা বিদেশে থাকেন, তাদের জন্য রসুন ও পেঁয়াজ খাওয়া অ্যালকোহল পান করা ও আমিষ খাবার খাওয়ার মত নয়। মদ, মাংস ও মাছ খাওয়া অপরাধ। শুধু এই থেকে দূরে থাকুন। কিন্তু যখন কোনও আয়োজন থাকে না, তখন রসুন-পেঁয়াজ খাওয়া যায় কারণ তাদের পারিবারিক জীবনের দায়িত্ব রয়েছে, এত নিয়ম মেনে চলার জন্য কেউই বাধ্য নয়।

Follow Us