
কলকাতা : মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। পুজোয় (Durga Puja) এবার সারারাত চলবে মেট্রো (Metro Railway)। একইসঙ্গে পুজোর দিনগুলিতে ব্লু, গ্রিন, পার্পল, ইয়েলো ও অরেঞ্জ লাইনে বাড়ানো হচ্ছে পরিষেবা। বাড়ছে ট্রেনের সংখ্যা। পুজোর চারদিনই বিশেষ পরিষেবার ব্যবস্থা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কোনদিন কত মেট্রো চলবে, কখন পরিষেবা চালু হবে, জেনে নিন
মহাপঞ্চমী ও মহাষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর)
মোট ২৮৪টি মেট্রো চলবে। পরিষেবা থাকবে সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর ট্রেন চলবে।
প্রথম পরিষেবা
সকাল ৬টা: শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
সকাল ৬টা : দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
শেষ পরিষেবা
রাত ১০ টা ৪৮ মিনিট : দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
রাত ১০টা ৫০ মিনিট : শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
রাত ১১টা : দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার
রাত ১১টা : শহিদ ক্ষুদিরাম থেকে দমদম
মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী (১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর)
পুজোর চারদিন অর্থাৎ দুই সপ্তমী, অষ্টমী ও নবমীতে প্রতিদিন মোট ২৪৮টি মেট্রো পরিষেবা থাকবে। দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত চলবে মেট্রো। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর ট্রেন থাকবে।
শেষ পরিষেবা
ভোর ৩টে ৪৬ মিনিট: দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম
ভোর ৩টে ৪৮ মিনিট : শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
ভোর ৪টে : শহিদ ক্ষুদিরাম থেকে দমদম
ভোর ৪টে : দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার
দশমী (২১ অক্টোবর)
মোট ১৪০টি পরিষেবা থাকবে। দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে মেট্রো। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর পরিষেবা থাকবে।
মহাপঞ্চমী ও মহাষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর)
মোট ২৪০টি পরিষেবা থাকবে। সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে মেট্রো। ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর চলবে ট্রেন।
সকাল ৬টা : হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
সকাল ৬ টা ৯ মিনিট : সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
রাত ১১টা পর্যন্ত দু’দিকেই পরিষেবা থাকবে।
মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী (১৭ থেকে ২০ অক্টোবর)
মোট ১৯২টি পরিষেবা থাকবে। দুপুর দেড়টা থেকে পরদিন ভোর ৩ টে ৫৯ মিনিট পর্যন্ত চলবে মেট্রো। ব্যস্ত সময়ে ৮ মিনিট অন্তর পরিষেবা।
শেষ পরিষেবা
ভোর ৩টে ৫২ মিনিট (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ)
ভোর ৩ টে ৫৯ মিনিট (সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান)
দশমী (২১ অক্টোবর)
মোট ৭৪টি পরিষেবা থাকবে। দুপুর দেড়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে।
ইয়েলো লাইন
মহাপঞ্চমী ও মহাষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর)
মোট ১২০টি পরিষেবা থাকবে। সকাল ৭টা ১৮ থেকে রাত ৯ টা ২০ পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ব্যস্ত সময়ে ১২ মিনিট অন্তর ট্রেন চলবে।
এছাড়া জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৫টি সরাসরি পরিষেবা থাকবে।
সপ্তমী, অষ্টমী ও নবমী (১৭ থেকে ২০ অক্টোবর)
প্রতিদিন মোট ৭২টি পরিষেবা থাকবে। বিকেল ৩টে থেকে রাত ১০টা ৫৩ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর ট্রেন চলবে।
দশমী (২১ অক্টোবর)
মোট ৬২টি পরিষেবা থাকবে। বিকেল ৩টা থেকে রাত ৯ টা৩৮ মিনিট পর্যন্ত ১২ মিনিট অন্তর মেট্রো চলবে।
পার্পল লাইন
মহাপঞ্চমী ও মহাষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর)
প্রতিদিন মোট ৮৪টি পরিষেবা থাকবে। সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯ টা ২৬ মিনিট পর্যন্ত পরিষেবা থাকবে। ব্যস্ত সময়ে ২১ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।
সপ্তমী থেকে দশমী (১৭ থেকে ২১ অক্টোবর)
প্রতিদিন মোট ৩৮টি পরিষেবা থাকবে। বিকেল ৩টা থেকে রাত ১০ টা ৫৫ মিনিট পর্যন্ত ২৫ মিনিট অন্তর ট্রেন চলবে।
অরেঞ্জ লাইন
মহাপঞ্চমী ও মহাষষ্ঠী (১৫ ও ১৬ অক্টোবর)
প্রতিদিন মোট ৬২টি পরিষেবা থাকবে। সকাল ৭ টা ৪০ মিনিট থেকে রাত ৮ টা ৪৫ মিনিট পর্যন্ত ২৫ মিনিট অন্তর মেট্রো চলবে।
সকাল ৭ টা ৪০ মিনিট : কবি সুভাষ থেকে বেলেঘাটা
সকাল ৮ টা ১০ মিনিট : বেলেঘাটা থেকে কবি সুভাষ
রাত ৮ টা ২০ মিনিট: কবি সুভাষ থেকে বেলেঘাটা
রাত ৮ টা ৪৫ মিনিট : বেলেঘাটা থেকে কবি সুভাষ
তবে, ১৭ থেকে ২১ অক্টোবর, অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা থাকবে না।
ব্লু ও গ্রিন লাইনে ব্যস্ত সময়ে মাত্র ৬ থেকে ৮ মিনিট অন্তর মেট্রো চলবে। তাই ট্রেনে অতিরিক্ত ভিড় না করার এবং দরজা আটকে না রাখার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। কোনও ট্রেন বেশি ভিড় হলে পরের ট্রেনের জন্য অপেক্ষা করার আবেদন জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের সহযোগিতায় পুজোর সময় পরিষেবা স্বাভাবিক ও সুষ্ঠুভাবে চালানোর লক্ষ্য মেট্রো কর্তৃপক্ষের।