AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Darbar: বাড়িতে রাম দরবারের ছবি থাকলে কোন দিকে রাখবেন? ভাগ্য়ে দরজা খুলতে নজর রাখুন বাস্তুতে

Vastushastra: বাড়ির ঠাকুরঘরে প্রিয় দেব-দেবীর ছবি রাখেন অনেকেই। কিন্তু ছবি রাখার সময়, বাস্তুশাস্ত্রের নিয়ম না মানার ফলে জীবনে সমস্যায় পড়তে হয় বারে বারে। মনে করা হয়, ঘরে সঠিক দিকে শ্রী রামচন্দ্রের দরবারের ছবি রাখলে সুখ শান্তি আসে।

Ram Darbar: বাড়িতে রাম দরবারের ছবি থাকলে কোন দিকে রাখবেন? ভাগ্য়ে দরজা খুলতে নজর রাখুন বাস্তুতে
| Edited By: | Updated on: Jan 08, 2024 | 7:30 AM
Share

রাম দরবার যদি নতুন ভেবে থাকেন, তা একেবারেই নয়। রামের বাম পাশে স্ত্রী সীতা, ডান পাশে ভাই লক্ষ্মণ ও ভক্ত হনুমান, একসঙ্গে রাম দরবার বলা হয়। মানে রামের দরবারে এই তিনজন বসে আছেন। প্রাচীনকালে ঘরে ঘরে রামের দরবারের ছবি বা মূর্তি রেখে পুজো করার চল ছিল। কথিত আছে, প্রতিদিন নিয়ম করে রামের দরবার পুজো করলে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব বেশি। বাস্তুর নিয়ম মেনে চললে ঘরে সবসময় পজিটিভ শক্তি বজায় থাকে। সুখ-সমৃদ্ধির বন্যা বয়ে আসে।

বাড়ির ঠাকুরঘরে প্রিয় দেব-দেবীর ছবি রাখেন অনেকেই। কিন্তু ছবি রাখার সময়, বাস্তুশাস্ত্রের নিয়ম না মানার ফলে জীবনে সমস্যায় পড়তে হয় বারে বারে। মনে করা হয়, ঘরে সঠিক দিকে শ্রী রামচন্দ্রের দরবারের ছবি রাখলে সুখ শান্তি আসে। রাম দরবারের ছবি যদি ভুল দিকে লাগানো হয় বা রাখা হয়, তাহলে সেই ব্যক্তির  জীবনে দুঃখের অন্ত থাকে না। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে শ্রী রাম দরবারের ছবি কোন দিকে রাখা শুভ, তা জানুন…

কোন দিকে শ্রীরাম দরবার স্থাপন করা শুভ

বাড়িতে রাম দরবারের ছবি রাখলে পরিবারের সদস্যদের মধ্যে ঐক্যতা দেখা যায়। সকল প্রকার বিবাদ থেকে মুক্তিও পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে রাম দরবারের ছবি মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে টাঙানো উচিত। মনে করা হয় যে রাম দরবারকে সঠিক পথে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় থাকে। বাস্তু দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। পরিবারের সকল সদস্যদের প্রতিদিন রাম দরবারে যাওয়া উচিত।

রাম দরবার পুজো পদ্ধতি

সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরুন।

এরপর গঙ্গাজল দিয়ে শ্রী রাম দরবার পরিষ্কার করুন।

এবার রাম দরবারে বস্ত্র নিবেদন করুন , ফুল নিবেদন করুন।

এবার রাম দরবারকে যথাযথভাবে পুজো করা উচিত।

শেষে আরতি ও প্রসাদ বিতরণ করা উচিত।

Follow Us
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার