AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir: ২০০ কেজি ওজনের রামলালার মূর্তির বাম হাতে ধনুক, রয়েছে বিষ্ণুর দশাবতারও

Spirituality: প্রতিমা গড়েছেন কর্ণাটকের ৩৭ বছর বয়সী ভাস্কর অরুণ যোগীরাজ। তিনি জগদ্গুরু শঙ্করাচার্যের একটি মূর্তিও তৈরি করেছেন, যেটি কেদারনাথে স্থাপন করা হয়েছে। এ ছাড়া দিল্লির ইন্ডিয়া গেটে স্থাপিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিও তৈরি করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্টজনরা তাঁর এই সুচারু শিল্পের প্রশংসা করেছিলেন।

Ram Mandir: ২০০ কেজি ওজনের রামলালার মূর্তির বাম হাতে ধনুক, রয়েছে বিষ্ণুর দশাবতারও
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 8:49 AM
Share

শুভ রাজযোগের সঙ্গে সঙ্গেই বেজে উঠবে রামনগরী অযোধ্যায় রামমন্দিরে শঙ্খ-ঘণ্টা। কারণ ২২ জানুয়ারি, বৈদিক আচার মেনে, শুভক্ষণে মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন করে প্রাণ-প্রতিষ্ঠা করা হবে। ফলে আজ রাত পর্যন্ত আয়োজন শেষ করার জন্য চলছে যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি। ইতোমধ্যেই রামের নামে প্রতিধ্বনি হচ্ছে গোটা দেশের প্রান্তেই। নিউজ চ্যানেল ও খবরের কাগজ, ডিজিটাল মাধ্যমে রামলালার মূর্তি ইতোমধ্যেই সকলেই দেখে ফেলেছেন। শুধু বাকি আছে, প্রাণ প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ একটি কাজ। হলুদ কাপড় দিয়ে চোখ বাঁধা অবস্থায় কালো পাথরের তৈরি রামলালার মূর্তি এখন বিশেষ ও জনপ্রিয় একটি মূর্তি। তার মধ্যে একটি ওয়ার্কশপের ছবিও ভাইরাল হয়েছে, যেখানে রামলালার বাম হাতে রয়েছে ধনুক, অন্য হাতে তির। এই বিশেষ মূর্তি গড়ারও রয়েছে বিশেষ তাত্‍পর্য ও বিশেষত্ব।

পাঁচ বছরের পুরনো রামলালার মূর্তির উচ্চতা প্রায় ৫১ ইঞ্চি। চারপাশে আবার  একটা আভা আছে। একই সময়ে, মূর্তির ডান থেকে বাম দিকে ভগবান বিষ্ণুর ১০ অবতারও  খদিত করা হয়েছে। ১০ অবতার হলেন কূর্ম, বামন, নরসিংহ, পরশুরাম, রাম, কৃষ্ণ, মৎস্য, বরাহ, বুদ্ধ ও কল্কি। এই প্রতিমার ওজন প্রায় ২০০কেজি বলে জানা গিয়েছে।

সূর্য রামলালার মূর্তির মাথায় উপবিষ্ট ও নীচে রামজির প্রবল ভক্ত হনুমানজি তৈরি হয়েছে। এছাড়াও সনাতন ধর্মের প্রতীক স্বস্তিকা, ওম, চক্র ও গদাও খোদাই করা হয়েছে প্রতিমার গায়ে। রামলালার মূর্তিটি পদ্মের উপর স্থাপন করা হয়েছে। বাম হাতে একটি ধনুক রয়েছে, আবার ডান হাতে তির রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার পর রামলালার মাথায় সোনার মুকুট পরানো হবে বলে জানা গিয়েছে।

প্রতিমা গড়েছেন কর্ণাটকের ৩৭ বছর বয়সী ভাস্কর অরুণ যোগীরাজ। তিনি জগদ্গুরু শঙ্করাচার্যের একটি মূর্তিও তৈরি করেছেন, যেটি কেদারনাথে স্থাপন করা হয়েছে। এ ছাড়া দিল্লির ইন্ডিয়া গেটে স্থাপিত নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিও তৈরি করেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিশিষ্টজনরা তাঁর এই সুচারু শিল্পের প্রশংসা করেছিলেন।

২২ জানুয়ারি, প্রধানমন্ত্রী মোদী রামলালার মূর্তি উদ্বোধন করবেন। রাম লালার মূর্তির চোখ থেকে কাপড় সরিয়ে সোনার তুলি দিয়ে কাজল পরাবেন প্রধানমন্ত্রী মোদি। এরপর আয়না দেখাবেন প্রধানমন্ত্রীও। কথিত আছে যে প্রাণ প্রতিষ্ঠার পর প্রতিমাকে আয়না দেখানো হলে সেই আয়নায় ফাটল বা ভাঙন ধরে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ