AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shiva-Parvati or Radha-Krishna love astrology: ‘শিব-পার্বতী’ নাকি ‘রাধা-কৃষ্ণ’! সঙ্গীর পছন্দের ফুলই বলে দেবে আপনাদের প্রেম কাদের মত

Relationship test by flower choice astrology: প্রত্যেকেরই ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। জ্যোতিষ মতে, এই ছোট ছোট পছন্দের মাধ্যমেই মানুষের অবচেতন মনের অনেক না বলা কথা বেরিয়ে আসে। তাই দেরি না করে আজই একবার পরীক্ষা করে দেখুন না, আপনার সঙ্গী আপনাকে নিয়ে কী ভাবছেন বা আপনাদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে পারে!

Shiva-Parvati or Radha-Krishna love astrology: ‘শিব-পার্বতী’ নাকি ‘রাধা-কৃষ্ণ’! সঙ্গীর পছন্দের ফুলই বলে দেবে আপনাদের প্রেম কাদের মত
গোলাপের কাঁটায় কি লুকিয়ে শিব-পার্বতীর অটুট বন্ধন?Image Credit: Gemini Ai
| Updated on: Apr 29, 2026 | 7:59 PM
Share

প্রেম বা ভালোবাসা (Love) শব্দটা শুনতে যতটা সহজ, এর গভীরতা মাপা ততটাই কঠিন। কেউ চান আজীবন হাতে হাত রেখে ঘর বাঁধতে, আবার কারও প্রেমে মিশে থাকে না-পাওয়ার এক অদ্ভুত হাহাকার। হিন্দু ধর্মে প্রেমের কথা উঠলেই দুটি জুটির নাম সবার আগে আসে- একটি শিব-পার্বতী এবং অন্যটি রাধা-কৃষ্ণ। কিন্তু আপনি কি জানেন, আপনার নিজের প্রেমের গল্পটা ঠিক কোন ছাঁচে তৈরি? জ্যোতিষশাস্ত্রের এক সহজ টোটকায় এবার মিলবে সেই উত্তর। শুধু সঙ্গীকে জিজ্ঞেস করতে হবে একটি ছোট্ট প্রশ্ন- ‘গোলাপ নাকি পদ্ম, তোমার পছন্দ কোনটা?’

গোলাপের কাঁটায় কি লুকিয়ে শিব-পার্বতীর অটুট বন্ধন?

আপনার সঙ্গী কি ঝটপট ‘গোলাপ’ (Rose) ফুলটিকে বেছে নিলেন? তবে জ্যোতিষ মতে আপনাদের রসায়ন অনেকটা দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর মতো। শিব-পার্বতীর প্রেম মানেই অটল বিশ্বাস এবং চরম ত্যাগের এক আখ্যান। এই সম্পর্কে ঝগড়া বা বাধা আসলেও, দিনশেষে একে অপরের পরিপূরক হয়ে ওঠাই আসল লক্ষ্য।

জ্যোতিষীদের মতে, যারা গোলাপ পছন্দ করেন, তাদের সম্পর্কে গভীর সংযম এবং পারস্পরিক শ্রদ্ধা থাকে পাহাড়প্রমাণ। জীবনযুদ্ধের প্রতিকূলতা আপনাদের আলাদা করতে পারে না, বরং যত কঠিন সময় আসে, আপনাদের সম্পর্কের বাঁধন তত বেশি শক্ত হয়। এটি মূলত একটি সার্থক ও দীর্ঘস্থায়ী দাম্পত্যের ইঙ্গিত দেয়।

পদ্মফুলের নেশায় কি মিশে রাধা-কৃষ্ণের বিরহ?

অন্যদিকে, আপনার প্রিয় মানুষটির পছন্দ যদি হয় ‘পদ্ম’ (Lotus), তবে আপনাদের সম্পর্কের সমীকরণ একটু অন্যরকম। এক্ষেত্রে আপনাদের প্রেমে রাধা-কৃষ্ণের ছায়া রয়েছে বলেই মনে করা হচ্ছে। রাধা-কৃষ্ণের প্রেম লৌকিক বিচারে পূর্ণতা বা বিয়ের পিঁড়ি পর্যন্ত না পৌঁছালেও, তা চিরন্তন।

পদ্মফুল যারা পছন্দ করেন, তাদের ভালোবাসা হয় যুক্তি-তর্কের ঊর্ধ্বে। এই প্রেমে একটা অদ্ভুত টান থাকে, যা অনেকটা একাত্মতার মতো। হয়তো সামাজিক স্বীকৃতি বা মিলনের পথে বাধা আসতে পারে, কিন্তু মনের দিক থেকে আপনারা কখনওই আলাদা হন না। বিরহের মধ্যেও যে এক স্বর্গীয় আনন্দ লুকিয়ে থাকে, পদ্ম বেছে নেওয়া যুগলদের প্রেম ঠিক তেমনই হয়।

আসলে প্রত্যেকেরই ভালোবাসার বহিঃপ্রকাশ আলাদা। জ্যোতিষ মতে, এই ছোট ছোট পছন্দের মাধ্যমেই মানুষের অবচেতন মনের অনেক না বলা কথা বেরিয়ে আসে। তাই দেরি না করে আজই একবার পরীক্ষা করে দেখুন না, আপনার সঙ্গী আপনাকে নিয়ে কী ভাবছেন বা আপনাদের ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে পারে! শিব-পার্বতীর মতো সংসার সুখের হবে নাকি রাধা-কৃষ্ণের মতো বিরহী কিন্তু অমর এক প্রেমকাহিনী রচিত হবে আপনাদের জীবনে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই একটি ফুলের মধ্যেই।

Follow Us