Dream Astrology: স্বপ্নে উড়ছে একঝাঁক টিয়াপাখি? এই স্বপ্নের অর্থ জানলে চমকে যাবেন আপনি

Astrology: প্রতিবারই যে টিয়াপাখির স্বপ্ন দেখা শুভ হবে তা একেবারেই নয়। আসলে, স্বপ্ন আপনার জন্য শুভ নাকি অশুভ তা নির্ভর করে কোন পরিস্থিতিতে টিয়াপাখি দেখছেন, তার উপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে তোতাপাখি একটি বিশেষ গ্রহের প্রতীক হিসেবে রাজ করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে টিয়া পাখি হল বুধের প্রতীক। আসলে, স্বপ্নে তোতাপাখি দেখা দিলে তা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে। স্বপ্নে বারবার টিয়াপাখি দেখার অর্থ হল আপনি বারবার কিছু কথা ভেবে চলেছেন।

Dream Astrology: স্বপ্নে উড়ছে একঝাঁক টিয়াপাখি? এই স্বপ্নের অর্থ জানলে চমকে যাবেন আপনি

Mar 04, 2024 | 7:00 AM

স্বপ্নের মধ্যে কতকিছু ঘটনা দেখা যায়।  কখনও ভুতূড়ে, কখনও আবার হাস্যকর, কখনও আবার অদ্ভূতুড়ে, আবার এক একসময় স্বপ্ন দেখার পর আচমকা ঘুমও ভেঙে যায়। তবে এই সব স্বপ্নের মধ্যে লুকিয়ে রয়েছে এক একটি অর্থ। আর সেই স্বপ্নগুলি ভবিষ্যতের জন্যও কিছু বার্তা বহন করে। এমন স্বপ্ন ভেসে ওঠে যে কখনও সতর্ক হতে হয়, আবার কখনও শুভ ও সুখেরও ইঙ্গিত দেয়। স্বপ্নের মধ্যে কখনও টিয়াপাখির ঝাঁক উড়ে চলে যেতে চললে তার অর্থ আপনার জানা দরকার। স্বপ্নের মধ্যে টিয়াপাখি দেখলে তা শুভ বলে মনে করা হয়। বাস্তু ও জ্যোতিষবিদ্যায় টিয়াপাখি স্বপ্নের মধ্যে দেখা দিলে হঠাত্‍ ধনলাভের ইঙ্গিত বহন করে।

তবে প্রতিবারই যে টিয়াপাখির স্বপ্ন দেখা শুভ হবে তা একেবারেই নয়। আসলে, স্বপ্ন আপনার জন্য শুভ নাকি অশুভ তা নির্ভর করে কোন পরিস্থিতিতে টিয়াপাখি দেখছেন, তার উপর। জ্যোতিষশাস্ত্র অনুসারে তোতাপাখি একটি বিশেষ গ্রহের প্রতীক হিসেবে রাজ করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে টিয়া পাখি হল বুধের প্রতীক। আসলে, স্বপ্নে তোতাপাখি দেখা দিলে তা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে। স্বপ্নে বারবার টিয়াপাখি দেখার অর্থ হল আপনি বারবার কিছু কথা ভেবে চলেছেন। যদি স্বপ্নে বারবার টিয়াপাখি দেখতে পান, তাহলে বুঝবেন আপনি কোনও একটি কথা বা বিষয় নিয়ে বেশি ভাবছেন, তা নিয়ে বিভ্রান্তির পরিস্থিতি চেষ্টা করছেন। এমন কথা ভাবছেন যে তার কোনও তলানিতে যেতে পারছেন না।

যদি স্বপ্নে টিয়াপাখি দেখতে পান , তাহলে বুদ্ধি তীক্ষ্ণ হতে থাকে। আর তাতেই বিপদ ডেকে আনতে পারেন নিজের অজান্তেই। অতিবুদ্ধিতে কাজ হয় পণ্ড, তেমনটাই হতে পারে আপনার সঙ্গে।

কথিত আছে যে স্বপ্নে সবুজ রঙের মিষ্টি টিয়াপাখি জোড়ায় জোড়ায় দেখেন, তাহলে বুঝবেন আপনি প্রেমে সাফল্য পেতে চলেছেন। বিবাহিত জীবনে শুভের ইঙ্গিত পেতে পারেন।

খাঁচায় টিয়াপাখি দেখলে হাতে প্রচুর অর্থ-সম্পত্তি পেতে পারেন বলে মনে করা হয়। যদি আপনার কাঁধে একটি টিয়াপাখি বসে থাকতে দেখেন তাহলে ব্যবসায় লাভ পেতে পারেন।

স্বপ্নের মধ্যে যদি বারবার টিয়াপাখি দেখা যায়, তাহলে বিশ্বাস করা হয় আপনি কোনওভাবে প্রতারণার শিকার হতে পারেন। তা অশুভের লক্ষণ।

Follow Us