AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maha Shivratri 2026: আপনার রাশি অনুযায়ী এই সামগ্রী ব্যবহার করে শিবের মাথায় জল ঢালুন, ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন

নিজের রাশি অনুযায়ী জল ব্যবহার করলে নাকি হাতেনাতে মেলে ফলাফল। তাই এবারের মহাশিবরাত্রি-তে রাশিফল মিলিয়ে শুরু করেন অভিষেকের প্রস্তুতি। শাস্ত্রমতে, শিব অল্পতেই সন্তুষ্ট হন। নির্দিষ্ট উপাদানে শিবলিঙ্গে অভিষেক করলে জীবনের কিছু বিশেষ সমস্যা কাটতে পারে। দেখে নিন কোন রাশির জন্য কী উপাদান শুভ বলে মনে করা হয়।

Maha Shivratri 2026: আপনার রাশি অনুযায়ী এই সামগ্রী ব্যবহার করে শিবের মাথায় জল ঢালুন, ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন
| Updated on: Feb 15, 2026 | 3:53 PM
Share

শিবের মাথায় জল ঢালার জন্য অনেকেই, মধু দুধ,আখের রস,সুগন্ধি জল বেলপাতা, ঘি কালো তিল মেশানো জল ইত্যাদি ব্যবহার করে থাকেন। এক-একজন, একেক রকম সামগ্রী ব্যবহার করেন বাবার মাথায় জল ঢালতে। তবে জানেন কি নিজের রাশি অনুযায়ী শিবের মাথায় জল ঢাললে আরও ভাল পুজোর ফল পাওয়া যায়? জ্যোতিষশাস্ত্র বলছে, সবার জন্য উপাচার এক নয়। নিজের রাশি অনুযায়ী জল ব্যবহার করলে নাকি হাতেনাতে মেলে ফলাফল। তাই এবারের মহাশিবরাত্রি-তে রাশিফল মিলিয়ে শুরু করেন অভিষেকের প্রস্তুতি। শাস্ত্রমতে, শিব অল্পতেই সন্তুষ্ট হন। নির্দিষ্ট উপাদানে শিবলিঙ্গে অভিষেক করলে জীবনের কিছু বিশেষ সমস্যা কাটতে পারে। দেখে নিন কোন রাশির জন্য কী উপাদান শুভ বলে মনে করা হয়।

  • মেষ রাশির জাতকদের দুধ দিয়ে অভিষেক করতে বলা হয়েছে। এতে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ে।
  • বৃষ রাশির জন্য দই শুভ, সংসারে স্থিরতা ও আর্থিক সুরক্ষা বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
  • মিথুন রাশির ক্ষেত্রে মধু ব্যবহার করলে সম্পর্কের টানাপোড়েন কমে বলে বলা আছে।
  • কর্কট রাশির জাতকদের জন্য গঙ্গাজল অত্যন্ত শুভ। এটি মানসিক শান্তি এনে দেয়।
  • সিংহ রাশির জন্য আখের রস বা মিষ্টি জল ব্যবহার করলে সম্মান ও প্রতিষ্ঠা বাড়তে পারে।
  • কন্যা রাশির জন্য চিনি মেশানো জল ভালো ফল দেয়।
  • তুলা রাশির জাতকদের সুগন্ধি জল দিয়ে অভিষেক করতে বলা হয়—দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব পড়ে।
  • বৃশ্চিক রাশির জন্য মধু ও গঙ্গাজলের মিশ্রণ শুভ।
  • ধনু রাশির ক্ষেত্রে ঘি দিয়ে অভিষেক করলে আর্থিক স্থিতি আসে বলে মানা হয়।
  • মকর রাশির জন্য কালো তিল মেশানো জল ব্যবহার করা ভালো।
  • কুম্ভ রাশির জাতকদের অল্প সর্ষের তেল নিবেদন করতে বলা হয়েছে।
  • মীন রাশির জন্য দুধ ও গঙ্গাজল মিশিয়ে অভিষেক অত্যন্ত ফলদায়ক বলে ধরা হয়।

তবে বিশেষজ্ঞদের মতে, উপাদান যতই আলাদা হোক, পুজোর আসল ভিত্তি ভক্তি ও নিষ্ঠা। নিয়ম মেনে অভিষেক করা ভালো, কিন্তু মন থেকে প্রার্থনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই মহাশিবরাত্রিতে শুধু রাশি মিলিয়ে উপাচার নয়, নিজের মনকেও প্রস্তুত রাখুন। বিশ্বাস ও ভক্তিই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি।