AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OmDayal Group of Institutions: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার তৈরি করতে চান? দিশা দেখাচ্ছে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস

Computer Science Engineering at OmDayal Group of Institutions: পড়ুয়াদের কাছে আস্থার নাম হয়ে উঠেছে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের শিল্পক্ষেত্রের জন্য প্রস্তুত করে তুলতে বিশেষ গুরুত্ব দেয় এই প্রতিষ্ঠান। এখানে CSE বিভাগের পাঠ্যক্রমে প্রোগ্রামিং, অ্যালগরিদম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর জোর দেওয়া হয়।

OmDayal Group of Institutions: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার তৈরি করতে চান? দিশা দেখাচ্ছে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস
পড়ুয়াদের প্রথম পছন্দ ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনসImage Credit: TV9 Bangla
| Updated on: Jun 19, 2026 | 1:38 PM
Share

বদলেছে সময়। একবিংশ শতককে অনেকেই ‘ডিজিটাল এজ’ বলে অভিহিত করেন। আর এই ডিজিটাল বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং(CSE)। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং এবং ডেটা অ্যানালিটিক্সের মতো প্রযুক্তি বিশ্বজুড়ে শিল্প, ব্যবসা এবং দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছে। ফলে আগামী দিনের চাকরির বাজারে CSE-র গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Omdayal Group Of Institutions1

এই আবহে পড়ুয়াদের কাছে আস্থার নাম হয়ে উঠেছে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস (OmDayal Group of Institutions)। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের শিল্পক্ষেত্রের জন্য প্রস্তুত করে তুলতে বিশেষ গুরুত্ব দেয় এই প্রতিষ্ঠান। এখানে CSE বিভাগের পাঠ্যক্রমে প্রোগ্রামিং, অ্যালগরিদম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর জোর দেওয়া হয়। পাশাপাশি নতুন প্রযুক্তি সম্পর্কেও শিক্ষার্থীদের পরিচিত করা হয়, যাতে তারা সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারে।

Omdayal Group Of Institutions2

শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, বাস্তব অভিজ্ঞতার উপরও সমান গুরুত্ব দেয় ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশনস। আধুনিক ল্যাবরেটরি, প্রজেক্টভিত্তিক শিক্ষণ পদ্ধতি এবং হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে পড়ুয়ারা প্রযুক্তিগত দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ানোর সুযোগ পায়।

Omdayal Group Of Institutions3

কেরিয়ায় গঠনের ক্ষেত্রেও বিশেষ উদ্যোগ রয়েছে এই প্রতিষ্ঠানের। নিয়মিত কর্মশালা, সেমিনার, কোডিং প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মসূচি এবং প্লেসমেন্ট প্রস্তুতি সেশনের আয়োজন করা হয়। সক্রিয় ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের সহায়তায় শিক্ষার্থীরা বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগের সুযোগ পায় এবং চাকরির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও পেয়ে থাকে।

Omdayal Group Of Institutions4

এর ফলও মিলেছে হাতে-নাতে। এই প্রতিষ্ঠানের প্রাক্তনীরা বর্তমানে Accenture, Wipro, Capgemini, Infosys, CodeClouds, Siemens, Boeing, Harman, TCS, Kreeti Technologies, RS Software, ITobuz-সহ একাধিক নামী সংস্থায় সফলভাবে কর্মরত।

অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা, উন্নত পরিকাঠামো, সমৃদ্ধ গ্রন্থাগার, হস্টেল, পরিবহণ ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সহায়ক পরিষেবা প্রতিষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়েছে। প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে চাইলে এবং কর্মসংস্থানের সুযোগের জন্য আজ CSE পড়ুয়াদের কাছে অন্যতম পছন্দের ঠিকানা হয়ে উঠেছে ওমদয়াল গ্রুপ অব ইনস্টিটিউশন।

Follow Us