AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bayron Biswas Health Update: শরীরের কতটা পুড়ে গিয়েছে বাইরনের? কে সাগরদিঘির বিধায়ককে পুড়িয়ে মারার চেষ্টা করল?

MLA Bayron Biswas Burn Injury: গতকাল স্থানীয় বাসিন্দারাই প্রথম লক্ষ্য করেন যে বাইরন বিশ্বাসের বাড়ি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বাইরন বিশ্বাসকে।

Bayron Biswas Health Update: শরীরের কতটা পুড়ে গিয়েছে বাইরনের? কে সাগরদিঘির বিধায়ককে পুড়িয়ে মারার চেষ্টা করল?
বাইরন বিশ্বাস।Image Credit: X
| Edited By: | Updated on: Oct 04, 2026 | 7:59 AM
Share

ধুলিয়ান: সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে কি পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে? তদন্তে নেমেছে পুলিশ। গতকাল, শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টা নাগাদ মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন বাইরন বিশ্বাস। এখন কী অবস্থা তাঁর?

গতকাল স্থানীয় বাসিন্দারাই প্রথম লক্ষ্য করেন যে বাইরন বিশ্বাসের বাড়ি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। খবর দেওয়া হয় দমকলে। একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির ভিতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় বাইরন বিশ্বাসকে। ততক্ষণে তাঁর শরীরের বেশ কিছুটা পুড়ে গিয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, বাইরন বিশ্বাসের দুই হাতের কনুইয়ের নীচের অংশ এবং হাঁটুর নীচ থেকে পুড়ে গিয়েছে। গতকালই তাঁকে সরকারি মেডিক্যাল কলেজে রেফার করা হলেও, বর্তমানে তিনি নিজের নার্সিংহোমেই ভর্তি রয়েছেন। সেই হাসপাতালে বার্ন ইউনিট না থাকলেও, আইসিইউ-তে রেখে চিকিৎসা চলছে।

বিধায়ক বাইরন বিশ্বাস হাসপাতালে চিকিৎসাধীন, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জঙ্গিপুরের পুলিশ সুপার সুরিন্দর সিং। তিনি বলেন, “সুপার ফিশিয়াল ইনজুরি হয়েছে। খুব গভীর ক্ষত বা বেশি পুড়ে যাননি।”

এদিকে, প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দুর্ঘটনাবশত নয়। আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বাইরনের বাড়িতে। তবে কে বা কারা এই আগুন লাগাল, তা এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে। পারিবারিক অশান্তির জেরেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে।

Follow Us