AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Highlights News Updates: রবিবার বিকেলে ফের উত্তপ্ত এসআরএফটিআই ক্যাম্পাস, সক্রিয় পুলিশ

Breaking News Highlights Update in Bengali: বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে প্রচার করবেন শুভেন্দু। সকাল থেকেই শুরু হবে প্রচার। প্রথমে মিছিল, তারপর জনসভা। টেঙ্গুয়া থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সুবিশাল মিছিল দিয়ে শুরু হবে। বিকেল গড়াতেই ফের রাজারামচক থেকে জৌরিরমোড় হয়ে মীরের বাজার পর্যন্ত মিছিল হবে।

West Bengal Highlights News Updates: রবিবার বিকেলে ফের উত্তপ্ত এসআরএফটিআই ক্যাম্পাস, সক্রিয় পুলিশ
| Edited By: | Updated on: Oct 05, 2026 | 12:05 AM
Share

আজ নন্দীগ্রাম যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপনির্বাচনের আগে রবিবারই শেষ ভোটপ্রচার। বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে প্রচার করবেন শুভেন্দু। সকাল থেকেই শুরু হবে প্রচার। প্রথমে মিছিল, তারপর জনসভা। টেঙ্গুয়া থেকে হাসপাতাল মোড় পর্যন্ত সুবিশাল মিছিল দিয়ে শুরু হবে। বিকেল গড়াতেই ফের রাজারামচক থেকে জৌরিরমোড় হয়ে মীরের বাজার পর্যন্ত মিছিল হবে। এরপর মীরের বাজারেই জনসভার আয়োজন করা হয়েছে। অন্যদিকে, রেজিনগরেও আজ শেষ প্রচার চালাবে বিজেপি, কংগ্রেস, মমতা তৃণমূল, ডেমোক্রেটিক তৃণমূল-সহ সব দল। সব মিলিয়ে রাজ্যে আজ কী কী ঘটবে, সেদিকেই নজর থাকবে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Oct 2026 07:04 PM (IST)

    সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটে ফের অশান্তি

    ঠিক এক সপ্তাহ পর একই ছবি ফিরল সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটের (SRFTI) ক্যাম্পাসে। শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থেকে পরপর ছোড়া হচ্ছে বোতল, ছোড়া হচ্ছে ইট। ভিতরে দাঁড়িয়ে পা দিয়ে সে সব আটকাচ্ছেন ছাত্রছাত্রী ও শিক্ষকরা। রবিবার বিকেলে এই ছবি দেখা গেল ক্যাম্পাসে।  স্বামী বিবেকানন্দ ও ভারতমাতাকে অপমান করার অভিযোগ তুলে রবিবার পথে নামে হিন্দু জাগরণ মঞ্চ। অভিযোগ, সেই মিছিল থেকেই ছোড়া হয় ইট।

  • 04 Oct 2026 04:31 PM (IST)

    বাম আইনজীবীর পাশে মমতা

    বামেদের আইনজীবী সেলের উপর হামলার অভিযোগ। সেই নিয়ে ঘিরে সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নবনির্বাচিত সদস্য আইনজীবী শামিম আহমেদের উপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে অভিযোগ, হামলার পর শামিমকে তাঁর অভিযোগ পরিবর্তন করার জন্যও চাপ দেওয়া হয়েছিল দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর। এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

  • 04 Oct 2026 04:30 PM (IST)

    এবার রাজ্যসভায় BJP প্রার্থী কোয়েল

    জল্পনাই সত্যি হল। রাজ্যসভা ভোটে বিজেপি প্রার্থী কোয়েল মল্লিক। এর আগে চলতি বছরের ৫ মার্চ তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন কোয়েল। পালা বদলের পর গত ১৬ জুলাই তৃণমূলের সাংসদপদ থেকে ইস্তফা দেন তিনি। তারপরই আভাস পাওয়া যাচ্ছিল তবে কি বিজেপি প্রার্থী হবেন? তাই এবার সত্যি হল। আগামী ১৬ অক্টোবর নির্বাচন রয়েছে। তার আগেই জানা গেল প্রার্থী হচ্ছেন কোয়েল মল্লিক (Koel Mallik)।

  • 04 Oct 2026 03:00 PM (IST)

    ককরোচদের ‘বেগন স্প্রে’ হুঁশিয়ারি কৌস্তভের

    মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে পথে নেমেছে বিভিন্ন বিরোধী দল। আন্দোলন শুরু করেছে ‘ককরোচ জনতা পার্টিও’ (CJP)। মুম্বইয়ের শিবাজী পার্ক থেকে দিল্লির যন্তর মন্তর- একাধিক জায়গায় আন্দোলনের ছবি দেখা গিয়েছে। অদূর ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমর্থনে কলকাতায় কর্মসূচি নিতে পারে সিজেপি। এবার সেই আন্দোলন থামিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী।

    বিস্তারিত পড়ুন, ‘বিশাল দাদলানি, নাসিরুদ্দিন শাহ, যাদের কোনও অ্যাকসেপ্টেন্স নেই…’, ককরোচদের ‘বেগন স্প্রে’ হুঁশিয়ার কৌস্তভের

  • 04 Oct 2026 12:18 PM (IST)

    Shantanu Sen: মমতার পা ভাঙা বিতর্কে এবার বিস্ফোরক দাবি শান্তনু সেনের

    ২০২১ সালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ে (Mamata Banerjee) পা কি আদৌ ভেঙেছিল? পাঁচ বছর পর সেই প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সম্প্রতি, নন্দীগ্রামের প্রচারে গিয়ে শুভেন্দু দাবি করেছিলেন, সেইসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সামান্য চোট লেগেছিল। কিন্তু পা ভাঙেনি। প্রমাণ স্বরূপ মেডিক্যাল রিপোর্টও প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে রাজ্য-রাজনীতিতে। এই আবহে এবার বিস্ফোরক দাবি করে বসলেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। একইসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একের পর এক প্রশ্নবাণ ছুড়ে দিলেন প্রাক্তন সাংসদ।

    বিস্তারিত পড়ুন, ‘গোড়ালিতে কালশিটের দাগ ছিল, রক্ত নয়! হাড়ে চোট না থাকা সত্ত্বেও প্লাস্টার’, মমতার পা ভাঙা বিতর্কে এবার বিস্ফোরক দাবি শান্তনু সেনের

  • 04 Oct 2026 12:09 PM (IST)

    Nanadigram By-Poll: হুডখোলা গাড়ি ছেড়ে হেঁটেই প্রচার মুখ্যমন্ত্রীর

    • নন্দীগ্রামের শেষলগ্নের প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • সকাল ১১টা থেকে হাসিরানি রথের সমর্থনে মেগা রোড শো শুভেন্দুর।
    • হুডখোলা গাড়ি ছেড়ে হেঁটেই জনসংযোগ করছেন মুখ্যমন্ত্রীর।
    • হাতে প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা শুভেন্দুর।
    • মিছিলে রয়েছে সুসজ্জিত ট্যাবলো ও ধামসা মাদল।
  • 04 Oct 2026 10:05 AM (IST)

    Howrah: হাওড়ার দাসনগরে চলল গুলি

    হাওড়ার দাসনগরে চলল গুলি। জাপানি গেট এলাকায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসনগর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। নামানো হয় রাফ। পুলিশ সূত্রে খবর গুলি চলার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে।

  • 04 Oct 2026 09:58 AM (IST)

    Car Fire: ইএম বাইপাসের উপর দাউ দাউ করে জ্বলছে গাড়ি

    মেট্রোপলিটনে গাড়িতে ভয়াবহ আগুন। ইএম বাইপাসের উপর দাউ দাউ করে জ্বলে উঠল গাড়ি। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, জানা গিয়েছে, পুড়ে ছাই হয়ে গিয়েছে গাড়িটি। তবে, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, সাতসকালে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

  • 04 Oct 2026 08:50 AM (IST)

    Byron Biswas: কেমন আছেন বাইরন বিশ্বাস?

    সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে কি পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে? তদন্তে নেমেছে পুলিশ। গতকাল, শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টা নাগাদ মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হন বাইরন বিশ্বাস। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

    বিস্তারিত পড়ুন, শরীরের কতটা পুড়ে গিয়েছে বাইরনের? কে সাগরদিঘির বিধায়ককে পুড়িয়ে মারার চেষ্টা করল?

Published On - Oct 04,2026 8:47 AM

Follow Us