AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol-Diesel Price Hike: পুজোর আগেই বড় ধাক্কা, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের!

Fuel Price Hike: আমজনতার জন্য বড় ধাক্কা। দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা করে বাড়ানো হল। পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি তিন টাকা করে বাড়ানো হয়েছে। 

Petrol-Diesel Price Hike: পুজোর আগেই বড় ধাক্কা, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের!
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Oct 04, 2026 | 8:48 AM
Share

নয়া দিল্লি: মাসের গোড়াতেই ধাক্কা। দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। উৎসবের মরশুম শুরু হওয়ার আগেই পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা করে বাড়ানো হল। পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি তিন টাকা করে বাড়ানো হয়েছে। ফলে আবার ১০০-র গণ্ডি পার করল পেট্রোলের দাম। ডিজেলের দামও ১০০-র গণ্ডির কাছে।

কত টাকা দাম বাড়ল?

তবে এই জ্বালানির মূল্যবৃদ্ধি সব সংস্থায় নয়। নায়ারা এনার্জি সংস্থা তাদের পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা ও তিন টাকা করে বাড়ানো হয়েছে। এই সংস্থার দেখাদেখি কি ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ভারত পেট্রোলিয়াম সংস্থাও পেট্রোল-ডিজেলের দাম বাড়াবে?

উৎসবের মরশুমের আগে এই মূল্যবৃদ্ধি স্বাভাবিকভাবেই যথেষ্ট চাপ সৃষ্টি করবে আমজনতার উপরে। আর জ্বালানির দাম বাড়লে, বাকি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়ে যায়। দেশজুড়ে ৭ হাজারেরও বেশি পেট্রোল পাম্প রয়েছে নায়রা এনার্জির। এটিই দেশের সবথেকে বড় প্রাইভেট সেক্টর পেট্রোল পাম্প নেটওয়ার্ক। রাশিয়ার সরকারি সংস্থা রসনেফ্ট (Rosneft)-র সঙ্গে যৌথ মালিকানায় রয়েছে এই তেল উৎপাদন ও সরবরাহকারী সংস্থা।

নায়ারা এনার্জির মতো বাকি অয়েল মার্কেটিং সংস্থাগুলিও জ্বালানির দাম বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ সেপ্টেম্বর মাস থেকে ক্রুড তেলের দাম আকাশছোঁয়া হয়েছে আরও একবার। ব্যারেল প্রতি দাম ১১৬.০৯ ডলারে পৌঁছেছে। পশ্চিম এশিয়ার  সংঘাতের সময়ের পর এই প্রথম এতটা দাম বাড়ল।

এর আগে চলতি বছরের মার্চ মাসেও নায়রা এনার্জি পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা ও তিন টাকা করে বাড়িয়েছিল যথাক্রমে। সেই সময়ে পেট্রোলের দাম ১০০.৭১ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৩১ টাকা হয়েছিল। পরে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের দাম কমতেই জ্বালানি দামও কমানো হয়। ১ জুলাই নায়রা এনার্জি পেট্রোলের দাম লিটার প্রতি পাঁচ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি তিন টাকা কমানো হয়েছিল। এখন আন্তর্জাতিক বাজারে ফের ক্রুড তেলের দাম ওঠানামা করতেই, ভারতে পেট্রোল- ডিজেলের দাম বাড়ানো হল।

Follow Us