Ajit Banerjee Resignation: IFA থেকে পদত্যাগ, নির্বাচনের আগে সরলেন মমতার দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের!

IFA: ন্যাশনাল স্পোর্টস কোড অনুযায়ী, যাঁদের বয়স ৭০ বা তার বেশি, তাঁরা কোনও সংস্থার প্রশাসনিক পদে থাকতে পারবেন না। তাঁদের সরে যেতে হবে। এমনকি, একই সংস্থার একই পদে এক দশকের বেশি সময়ে থাকা যাবে না। টিভি৯ বাংলাকে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি।

Ajit Banerjee Resignation: IFA থেকে পদত্যাগ, নির্বাচনের আগে সরলেন মমতার দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের!
অজিত বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

| Edited By: Moumita Das

Sep 17, 2026 | 7:34 PM

কলকাতা : সামনেই আইএফএ-র নির্বাচন। এর মধ্যেই সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন অজিত বন্দ্যোপাধ্যায়। তিনি সম্পর্কে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দাদা। বৃহস্পতিবার, আইএফএর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অজিত। এর প্রধান কারণ অবশ্যই ন্যাশনাল স্পোর্টস কোড। খুব শীঘ্রই চালু হবে ক্রীড়া সংক্রান্ত এই নীতি। এমনকি, বেশ কিছুদিন ধরেই এই নীতি নিয়েই বঙ্গ ক্রীড়মহলে চলছে ডামাডোলও।

এই ন্যাশনাল স্পোর্টস কোড অনুযায়ী, যাঁদের বয়স ৭০ বা তার বেশি, তাঁরা কোনও সংস্থার প্রশাসনিক পদে থাকতে পারবেন না। তাঁদের সরে যেতে হবে। এমনকি, একই সংস্থার একই পদে এক দশকের বেশি সময়ে থাকা যাবে না। এই মর্মেই সরে দাঁড়িয়েছেন অজিত। টিভি৯ বাংলাকে তিনি জানান, “শীঘ্রই লাগু হবে স্পোর্টস কোড বা জাতীয় ক্রীড়া নীতি। এর ফলে আর আইএফএ-র সঙ্গে জড়িত থাকতে পারব না। নির্বাচন হওয়ার আগেই আমি সম্মানের সঙ্গে সরে গেলাম। নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণেই পদত্যাগ করছি। ইতিমধ্যেই আইএফএকে আমি পদত্যাগপত্র দিয়ে দিয়েছি ও তাঁরা সেটা গ্রহণ করেছেন। আগামী প্রজন্মের প্রশাসকরা বাংলার ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাবেন।”

আইএফএ সচিব অনির্বান দত্ত জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁর পদত্যাগপত্র তাঁরা পেয়েছেন ও গ্রহণও করেছেন। ন্যাশনাল স্পোর্টস কোড লাগু হবে পুজোর পরেই। তার পরেই নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমেই নতুন সভাপতি নিযুক্ত করবে আইএফএ। তবে অজিত জানিয়েছেন, ফুটবলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে ইচ্ছুক নয় তিনি। আইএফএ তাঁর নিজের পরিবারের মতো। ফলে আইএফএ-র সঙ্গে না থাকলেও তিনি আইএফএ-র ভাল চান।

Loading...
Unable to load recommendations.
Follow Us