Arjun Tendulkar Marriage: কোন ব্যবসায়ী পরিবারের মেয়েকে বিয়ে করতে চলেছেন অর্জুন? সচিনপুত্রের বয়স, আইপিএল ও ক্রিকেট যাত্রা
ক্রিকেটের বাইরে অর্জুনের ব্যক্তিগত জীবনও এখন চর্চার মুখে। সাম্প্রতি তিনি বাগদান সেরেছেন সানিয়া চান্দ্রকের সঙ্গে। সানিয়া মুম্বইয়ের প্রখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ২০২৫ সালের ১৩ আগস্ট পরিবার ও বন্ধুদের নিয়ে তাঁরা বাগদান সেরেছেন। অর্জুন ও সানিয়ার বিয়ে চলতি বছরের মার্চ মাসের ৫ তারিখ। ৩ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে বিয়ের অনুষ্ঠান।

কলকাতা: সচিন তেন্ডুলকর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। সেই কিংবদন্তির পুত্রই অর্জুন তেন্ডুলকর। বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন অর্জুন। একদিকে মাঠের পারফরম্যান্স, অন্যদিকে তাঁর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়। সব মিলিয়ে বর্তমানে খবরের শিরোনামে অর্জুন তেন্ডুলকর। ২৫ বছর বয়সে তিনি বাঁহাতি পেস বোলার ও টপ অর্ডারে ব্যাট করতে দেখা যায়। তিনি ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করছেন ভারতীয় ক্রিকেটে। তবে এখনও বাবার ছায়াতেই রয়েছে। নিজের নাম ক্রিকেটে খোদাই করতে পারেননি।
মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে আইপিএল খেলেছেন অর্জুন। ২০২৩ সালে আইপিএলে তাঁর অভিষেক হলেও ক্রিকেট মহলে শুরু হয়েছিল আলোচনা। সচিনের ছেলে হিসেবে তাঁর চাপ থাকলেও অর্জুন নিজের বোলিং ক্ষমতা দিয়ে সকলের নজর কেড়েছেন। আইপিএলের পাশাপাশি তিনি ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন। নিয়মিত ম্যাচ খেলার জন্যই গোয়াতে গিয়েছেন তিনি। বিশেষজ্ঞদের মতে, অর্জুন দ্রুত উন্নতি করছেন। ভবিষ্যতে তিনি আরও ভালো খেলবেন।
ক্রিকেটের বাইরে অর্জুনের ব্যক্তিগত জীবনও এখন চর্চার মুখে। সাম্প্রতি তিনি বাগদান সেরেছেন সানিয়া চান্দ্রকের সঙ্গে। সানিয়া মুম্বইয়ের প্রখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। ২০২৫ সালের ১৩ আগস্ট পরিবার ও বন্ধুদের নিয়ে তাঁরা বাগদান সেরেছেন। অর্জুন ও সানিয়ার বিয়ে চলতি বছরের মার্চ মাসের ৫ তারিখ। ৩ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে বিয়ের অনুষ্ঠান। একদিকে ক্রিকেট কেরিয়ার, অন্যদিকে দাম্পত্য জীবনের সূচনা, অর্জুনের জীবনে ২০২৬ সালটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। শচীন তেন্ডুলকারের পুত্র হিসেবে নয়, বরং একজন ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করাই তাঁর মূল লক্ষ্য। যে কারণে মুম্বই ইন্ডিয়ান্সের বদলে এ বারের আইপিএলে গিয়েছেন লখনঔ সুপার জায়ান্টে। এখন দেখার, লেডি লাক মাঠে তাঁর পারফরম্যান্স বদলে দেয় কিনা।
