AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ayhika-Sutirtha: ব্রোঞ্জেই ইতিহাস ঐহিকা-সুতীর্থার, ভারতের তিন পদক

Asian TT Championships: লক্ষ্য ছিল পদকের রং বদলের। সেটা আর হল না। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল ঐহিকা-সুতীর্থা জুটিকে। সেমিফাইনালে জাপানের মিয়া হরিমোতো ও মিউ কিহারা জুটির কাছে হার। সব মিলিয়ে এশিয়ান টিটিতে এ বার তিনটি পদক পেল ভারত।

Ayhika-Sutirtha: ব্রোঞ্জেই ইতিহাস ঐহিকা-সুতীর্থার, ভারতের তিন পদক
Image Credit: X
| Updated on: Oct 13, 2024 | 7:21 PM
Share

এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছিলেন ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্যায়। টুর্নামেন্টের ইতিহাসে মেয়েদের ডাবলসে ভারতের প্রথম পদক নিশ্চিত করেছিলেন তাঁরা। এশিয়ান টেবিল টেনিসে মেয়েদের ডাবলসে এর আগে কখনও পদক জেতেনি ভারত। তবে লক্ষ্য ছিল পদকের রং বদলের। সেটা আর হল না। ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হল ঐহিকা-সুতীর্থা জুটিকে। সেমিফাইনালে জাপানের মিয়া হরিমোতো ও মিউ কিহারা জুটির কাছে হার। সব মিলিয়ে এশিয়ান টিটিতে এ বার তিনটি পদক পেল ভারত।

গত কয়েক বছর ধারাবাহিক ভালো পারফর্ম করছেন দুই বঙ্গকন্যা ঐহিকা ও সুতীর্থা। তারই ছাপ পড়ল এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপেও। ঐহিকা প্যারিস অলিম্পিকে অংশ না নিলেও টিমের সঙ্গে ছিলেন। সুতীর্থার সঙ্গে এশিয়ান টিটি চ্যাম্পিয়নশিপে জুটি বাঁধার সুযোগও অন্য কারণে। অর্চনা কামাথ অবসর নিয়েছেন। সে কারণেই সুতীর্থার সঙ্গে এশিয়ান টিটিতে জুটি বাঁধার সুযোগ হয়েছিল ঐহিকার। জুটিতে ব্রোঞ্জের ইতিহাস লিখলেন সুতীর্থা ও ঐহিকা।

এশিয়ান চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে তিনটি পদক এল ভারতের। তিনটিই ব্রোঞ্জ। ভারতের পুরুষ টিটি টিম ব্রোঞ্জের হ্যাটট্রিক করল। তেমনই মেয়েদের টিম ইভেন্টেও ব্রোঞ্জ এনেছে ভারত। সার্বিক ভাবে এই টুর্নামেন্টে ভারতের পদক ট্যালি দাঁড়াল আটটি। সব কটিই যদিও ব্রোঞ্জ। এ বার ঐহিকা-সুতীর্থা পদকের রং বদলের অনেকটা কাছে পৌঁছেছিলেন।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ