
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস দেখেই আন্দাজ করা গিয়েছিল, যে কী হবে টেস্টের ভাগ্য। সেটাই মিলে গেল। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার তোলা ৪২৫/৯ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ৯৯ ও দ্বিতীয় ইনিংসে ২৯৫ রানেই অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এর ফলে এক ইনিংস ও ৩১ রানে জিতল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকার অবস্থা কী? কোথায় আছে ভারত?
এই টেস্টের পরে এই মুহূর্তে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ১২ ম্যাচ খেলে ৯ ম্যাচেই জিতেছে স্মিথের দল। এই মুহূর্তে তাদের পয়েন্টের শতাংশ ৭৫। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। ৬ টেস্টের মধ্যে ৪ ম্যাচেই জিতেছে তারা। এই মুহূর্তে তাদের পয়েন্টের শতাংশ ৭২.২২। তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ৬ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জয় ও ২ ম্যাচে হারতে হয়েছে বাভুমাদের। দক্ষিণ আফ্রিকার পয়েন্টের শতাংশ ৬৬.৬৭। চারে আছে বাংলাদেশ। ৬ টেস্টের মধ্যে ৩ টেস্টে জিতেছে বাংলাদেশ। তাদের পয়েন্টের শতাংশ ৫৫.৫৬। এর পরেই আছেন গিলরা। ১১টি টেস্ট খেলে ৫টি ম্যাচে জয় ও ৪টি ম্যাচে হার হয়েছে ভারতের। ভারতের পয়েন্টের শতাংশ ৫১.৫২।
এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্ট ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট বাকি ভারতের। এই বাকি ৭ টেস্ট ম্যাচে কমপক্ষে ৫টি ম্যাচে জিততেই হবে ভারতকে। তাহলেই তাদের পয়েন্টের শতাংশ বাড়বে। সেই ক্ষেত্রে প্রথম দুই দল খেলবে ফাইনাল। তাহলেই ভারত দ্বিতীয় স্থানে থাকবে ও ফাইনালে খেলতে পারবে প্রথমে থাকা দলের বিরুদ্ধে।