AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paralympics 2024: প্যারালিম্পিকে সোনার ধারাবাহিকতা সোনার মেয়ের, ইতিহাস অবনীর

Avani Lekhara won Gold and Mona Agarwal bags Bronze: টোকিও প্যারালিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী লেখারা। এ বার প্যারিস প্যারালিম্পিকে সেই সোনা ধরে রাখার লক্ষ্যে নেমেছিলেন তিনি। তাতে সফল হয়েছেন ভারতের প্যারা শুটার। পাশাপাশি এই ইভেন্টেই ব্রোঞ্জ পেয়েছেন মোনা আগরওয়াল।

Paralympics 2024: প্যারালিম্পিকে সোনার ধারাবাহিকতা সোনার মেয়ের, ইতিহাস অবনীর
Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিকে সোনা ধরে রাখলেন অবনী, মোনার ব্রোঞ্জImage Credit: X
| Updated on: Aug 30, 2024 | 4:50 PM
Share

কলকাতা: প্যারিস প্যারালিম্পিকের দ্বিতীয় দিন ভারতের সোনায় সোহাগা। একের পিঠে দুইও বলা চলে। শুক্র-বিকেলে প্যারিস প্যারা গেমস থেকে এল সোনা সহ জোড়া পদক। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 ইভেন্টে নেমেছিলেন অবনী লেখারা (Avani Lekhara) ও মোনা আগরওয়াল (Mona Agarwal)। দু’জনই ভারতের পদকের খাতায় অবদান রাখলেন। টোকিও প্যারালিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন অবনী। এ বার প্যারিসে সেই সোনা ধরে রাখার লক্ষ্যে নেমেছিলেন তিনি। তাতে সফল হয়েছেন ভারতের প্যারা শুটার। অবনীর মুখে সোনার হাসি ফোঁটার পাশাপাশি ভারতের আর এক প্যারা শুটার মোনা একই ইভেন্টে পেয়েছেন ব্রোঞ্জ।

প্যারিস প্যারালিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ বিভাগে ২৪৯.৭ পয়েন্ট অর্জন করে সোনা জিতেছেন অবনী। তিনি টোকিও প্যারালিম্পিকে এর আগে ২৪৯.৬ পয়েন্ট অর্জন করে প্যারালিম্পিক রেকর্ড গড়েছিলেন। টোকিওতে গড়া প্যারালিম্পিক রেকর্ড এ বার প্যারিসে ভাঙলেন অবনী। প্রথম ভারতীয় মহিলা হিসেবে প্যারালিম্পিকে জোড়া সোনা জেতার রেকর্ড অবনীর।

অবনীর পাশাপাশি প্যারিস প্যারা গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ বিভাগে ২২৮.৭ পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পেয়েছেন মোনা আগরওয়াল। আর কোরিয়ার ইউরি লি ২৪৬.৮ পয়েন্ট অর্জন করে এই ইভেন্টে রুপো পেয়েছেন।

প্যারিস প্যারা অলিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ১ বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে ৬২৫.৮ পয়েন্ট অর্জন করে দুইয়ে শেষ করেছিলেন। আর মোনা আগরওয়াল ৬২৩.১ পয়েন্ট অর্জন করে পাঁচে শেষ করেছিলেন। ফাইনালে দু’জনই অনবদ্য পারফর্ম করে দেশকে জোড়া পদক এনে দিয়েছেন।

Follow Us
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
DA নিয়ে তালিকা চাইল সুপ্রিম কোর্ট, কী জানাতে হবে রাজ্যকে?
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
পূর্ব মেদিনীপুরে প্লাবিত এলাকায় অগ্নিমিত্রা, শুনলেন সমস্যার কথা
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য