Mohammad Amir: IPL-এ দেখা যাবে মহম্মদ আমিরকে? ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর বড় ইঙ্গিত তারকা পেসারের!

Pakistan Cricket: ২০২৪ সালে টি২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। পাকিস্তানের হয়ে তিনি ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ান ডে, ৬২টি টি২০ ম্যাচ খেলেছেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বাঁ হাতি পেসার হিসেবে আজও তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খুব জনপ্রিয়।

Mohammad Amir: IPL-এ দেখা যাবে মহম্মদ আমিরকে? ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর বড় ইঙ্গিত তারকা পেসারের!
মহম্মদ আমিরImage Credit source: Getty Images

| Edited By: Moumita Das

Aug 05, 2026 | 5:27 PM

কলকাতা : ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকে চর্চায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির। সদ্যই দ্য হান্ড্রেড ক্রিকেট লিগে বিদেশি হিসেবে অন্তর্ভুক্ত হলেও ইংল্যান্ডের এই প্রতিযোগিতায় তিনি খেলবেন ডোমেস্টিক ক্রিকেটার হিসেবে। এরপরেই অনেকে প্রশ্ন তুলছেন, ব্রিটিশ নাগরিক হওয়ার সুবাদে কি এবার আইপিএল খেলবেন আমির? কারণ, পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে ব্যান কিন্তু যদি কোনও অন্য দেশের নাগরিক হিসেবে তাঁরা আইপিএল খেলেন, সে খেলতেই পারেন। ব্রিটিশ নাগরিক হওয়ার পর তিনি এখন আইপিএলে খেলার যোগ্য। তাই তাঁর আইপিএলে ফেরা নিয়ে খুব আলোচনা হচ্ছে ক্রিকেটমহলে।

সম্প্তি দ্য হান্ড্রেড চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির বলেন, ২০২৭ সালে তিনি পাকিস্তান সুপার লিগ-এ বিদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন। তবে তিনি আইপিএল খেলবেন কিনা, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। আমির বলেন,“২০২৭ সালে আমি পিএসএল-এ বিদেশী ক্রিকেটার হিসেবে খেলব। কিন্তু আইপিএল খেলব কি না, সেটা এখনও ঠিক করিনি।” উল্লেখ্য, প্রাক্তন পাক ক্রিকেটার আজহার মাহমুদও ব্রিটিশ নাগরিকত্ত্ব নেওয়ার পর ২০১২-২০১৫ অবধি আইপিএল খেলেছিলেন। তিনি প্রথমে পাঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব) হয়ে খেললেও পরে কেকেআরে যোগ দেন।

২০২৪ সালে টি২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন আমির। পাকিস্তানের হয়ে তিনি ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ান ডে, ৬২টি টি২০ ম্যাচ খেলেছেন। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বাঁ হাতি পেসার হিসেবে আজও তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খুব জনপ্রিয়। তবে ট্রেন্ট রকেটস ডোমেস্টিক ক্রিকেটার হিসেবে তিনি ঢোকার পরেই হচ্ছে বিতর্ক। কেন বিদেশী ক্রিকেটার হিসেবে ড্রাফটে নাম দেওয়ার পর কেউ ডোমেস্টিক ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতায় খেলবেন? যদিও ইসিবি এই বিষয়ে সিলমোহর দিয়েছে ফলে আর ট্রেন্ট রকেটস দলের হয়ে খেলতে কোনও বাধা নেই আমিরের।

Loading...
Unable to load recommendations.
Follow Us